সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনু নিগমের টুইট বিতর্কের রেশ কেটেও কাটছে না। এর আগে ফতোয়ার জবাব দিয়েছেন সোনু। তার পাল্টা জবাবও দিয়েছেন মৌলবি কাদরি। তবে তাতেও রেহাই নেই। এবার সোনুর বিরুদ্ধে সংবিধান বিরোধী কাজের অভিযোগ আনলেন তিনি।
[ ফতোয়া কী? এদেশে ফতোয়া দেওয়া কি আইনি? ]
আজান নিয়ে টুইট করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সোনু নিগম। তাঁর প্রশ্ন ছিল, মুসলিম না হয়েও কেন আজানের শব্দে ঘুম ভাঙবে তাঁর। টুইটে অবশ্য গুরুদ্বারের প্রসঙ্গও এনেছিলেন তিনি। যদিও আজান ঘিরেই জমে যত বিতর্ক। টুইট করে বারবার সোনু জানিয়েছিলেন, তিনি কোনও ধর্মাচরণের বিরুদ্ধে নয়। শুধু ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার করার বিরুদ্ধেই তাঁর মত জানিয়েছেন, যদিও এর জেরেই তাঁর বিরুদ্ধে জারি হয় ফতোয়া। পশ্চিমবঙ্গের মৌলবি কাদরি ঘোষণা করেন, কেউ সোনুর মাথা কামিয়ে ছেঁড়া জুতোর মালা পরিয়ে দেশ ঘোরালে তাঁকে দশ লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। নজিরবিহীনভাবে তার জবাব দেন সোনু। নিজেই হেয়ার স্টাইলিস্টকে ডেকে এনে মাথা কামিয়ে ফেলেন। স্টাইলিস্ট আলিম ভাই জানান, এই দশ লক্ষ টাকা পেলে তা জনকল্যাণে ব্যবহার করবেন তিনি। এরপরই মৌলবি জানান, সোনু ফতোয়ার পুরো শর্ত পূরণ করেননি। করলেই তিনি ইনামের চেক পাঠিয়ে দেবেন।
[ সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ইমামদের ‘মিথ্যাবাদী’ বললেন তসলিমা ]
যদিও সোনুর এই পদক্ষেপেও যে রোষ কমেনি তা আজকের কথাতেই স্পষ্ট। বৃহস্পতিবার এ প্রসঙ্গে মৌলবি কাদরি জানান, “সোনু সংবিধান বিরোধী কাজ করেছেন। আমার মনে হয় এরকম ব্যক্তির দেশ ছাড়ার কথাই ভাবা উচিত।” এর আগে সাংবাদিক বৈঠকে সোনু দাবি করেছিলেন, তিনি কখনওই ইসলাম বিরোধী কোনও কথা বলেননি। কোনও ধর্মীয় বিষয় নিয়েও তিনি কিছু বলতে চাননি। সামাজিক একটি বিষয়কেই সামনে আনতে চেয়েছিলেন। কিন্তু মৌলবির দাবি, আজান নিয়ে কথা বলে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সোনু। তাই তাড়াতাড়ি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়ারও দাবি তুললেন ওই মৌলবি।
[ আজান বিতর্কে সোনুকে সমর্থন, প্রকাশ্যে কোপানো হল দুই ব্যক্তিকে ]
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ার জের, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা
-
বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতি রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিতেই মামলা প্রত্যাহার অভিষেকের