সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন বিমানবন্দরে এন্ট্রি পাসের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল মোদি সরকার। আর এক্ষেত্রেও হাতিয়ার আধার কার্ড। এবার বিমানবন্দরের এন্ট্রি পাস চেয়ে যাঁরা আবেদন করবেন, তাঁদের বায়োমেট্রিক তথ্য বা আধার কার্ড খতিয়ে দেখা হবে।
[গোপনীয়তা রক্ষা নাগরিকের মৌলিক অধিকার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]
বিমানযাত্রীদের বিমানবন্দরে ঢোকার জন্য এন্ট্রি পাস লাগে না। কিন্তু, কাজের সূত্রে প্রতিদিন বিমানবন্দরে আসেন বহু মানুষ। যেমন ধরুন, দোকান মালিক, বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মী, বিভিন্ন বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ, পাইলট, কেটারিং কর্মী। এঁদের সবাইকে এন্ট্রি পাস দেখিয়ে বিমানবন্দরে ঢুকতে হয়। এছাড়াও নিরাপত্তাকর্মী, বিভিন্ন মন্ত্রক ও দূতাবাসের প্রতিনিধি ও আদালতের কর্মীদেরও বিমানবন্দরে ঢোকার এন্ট্রি পাস দেওয়া হয়। জানা গিয়েছে, এখন একজন আবেদনকারীকে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদের অস্থায়ী এন্ট্রি পাস দিতে পারে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ। এই এন্ট্রি পাস দেখিয়ে দিনে একবারই বিমানবন্দরে ঢোকা যায়। কিন্তু যদি কোনও কারণে এন্ট্রি পাসের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস-র অনুমতি লাগে। কিন্তু সম্প্রতি এই এন্ট্রি পাস দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ উঠেছে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, অনেক ক্ষেত্রেই ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটিকে অন্ধকারে রেখে অস্থায়ী এন্ট্রি পাসের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এমনকী, এই এন্ট্রি পাসকে হাতিয়ার করে নানা ধরনের সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।
[দেশে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লু-এ মৃতের সংখ্যা জানলে চোখ কপালে উঠবে]
এই প্রেক্ষাপটে বিমানবন্দরে ঢোকার এন্ট্রি পাস দেওয়ার ক্ষেত্রে অনিয়ম কীভাবে বন্ধ করা যায়, তার রূপরেখা চুড়ান্ত করতে বিসিএএস-এরই এক আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সূত্রের খবর, কমিটি সুপারিশ করেছে, সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ নয়, বিমাবন্দরে ঢোকার জন্য এক সপ্তাহের বেশি মেয়াদের এন্ট্রি পাস দেওয়ার ক্ষমতা দেওয়া হোক ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএসকেই। আর এক্ষেত্রে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য বা আধার কার্ড খতিয়ে দেখা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থায়ী এন্ট্রি পাসের সর্বোচ্চ মেয়াদও এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার সুপারিশ করেছে কমিটি। কমিটির সুপারিশ মেনে নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। খুব তাড়াতাড়ি এ বিষযে নির্দেশিকা জারি করা হবে।
[জানেন, পরপুরুষের সঙ্গে কথা বলায় কী শাস্তি পেলেন মহিলা ?]
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আধার কার্ডের গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্র। এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকার। তাই নাগরিকদের আধার, প্যান বা ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ্যে আনা যাবে না। আধার কার্ডের জেরে নাগরিকদের গোপনীয়তার খর্ব হচ্ছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি মামলা হযেছিল। সেই মামলাতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
[উত্তরপ্রদেশের এই মন্দিরে দলিতদের প্রবেশ নিষেধ!
সর্বশেষ খবর
-
গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ ঘোষণার প্রস্তাব, বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়তে কেন্দ্রের সাহায্য চায় রাজ্য
-
গ্রেপ্তার নেশাগ্রস্ত গেটম্যান! মুর্শিদাবাদ দুর্ঘটনায় ২ জনকে সাসপেন্ড রেলের, ঘটনাস্থলে অধীর চৌধুরী
-
নিলামে রেকর্ড দাম পেলের ১৯৫৮ বিশ্বকাপ জার্সির, টপকাতে পারল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র জার্সিকে?
-
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ড্রাগনের হাতযশ! চিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ট্রাম্পের, তদন্তের নির্দেশ
-
পরকীয়ায় পথের কাঁটা, স্বামীকে খুনের পর ধর আলাদা, পাঁচ কিমি দূরে মাথা! গ্রেপ্তার স্ত্রী