নন্দিতা রায়, নয়াদিল্লি: দুর্গাপুজো ও দীপাবলির মুখে রেলের কর্মচারীদের জন্য সুখবর৷ এবার ৭৮ দিনের বেতনের সমান বোনাস পাচ্ছেন তাঁরা৷
বুধবার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেল কর্মচারীদের জন্য বোনাসের প্রস্তাবে অনুমোদন দেওয়া হল৷ জানিয়ে দেওয়া হল, বোনাসের এই টাকা পুজোর আগেই দেওয়া হবে৷ ২০১৫-’১৬ আথির্ক বছরে এই বোনাস কর্মচারীদের ৭৮ দিনের বেতনের সমান হবে৷ কর্মচারীদের উজ্জীবিত করার লক্ষ্যেই এই বোনাসের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তবে বোনাস দেওয়ার ব্যাপারে আরপিএফ ও আরপিএসএফ-এর কর্মচারীদের বাদ দেওয়া হয়েছে৷
এদিন সকালেই কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে রেল কর্মচারীদের বোনাস সম্পকির্ত বিষয়টি আলোচনার জন্য আসে৷ চলতি বছরের এই বোনাসের জন্য রেলের খরচ হবে প্রায় ২০৯০.৯৬ কোটি টাকা৷ তবে যেহেতু রেল বাজেট তুলে দেওয়া হয়েছে, তাই কেন্দ্রের আশা, আগামী অর্থবছর থেকেই রেলের খরচ কম হবে৷ আদতে তা রেলকে ক্রমাগত মুনাফার দিকে নিয়ে যাবে৷
তবে কেন্দ্রের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেল ইউনিয়নগুলি৷ অল ইন্ডিয়া রেলওয়ে মেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্রর কথায়, “প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের জন্য বেতনের উর্ধ্বসীমা ৩৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০০ টাকা করে দেওয়া হয়েছে৷ তাই আশা করছি গত বছরের তুলনায় এই বছর বোনাসের টাকা প্রায় দ্বিগুণ হয়ে যাবে৷” বস্তুত, এই নিয়মে গতবছর বোনাসের সব থেকে ন্যূনতম হিসাবে দেওয়া হয়েছিল ৮৯৭৫ টাকা৷
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের