সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা আগ্রায়। মধ্যরাতে প্রবল গতির এক এসইউভি নিয়ন্ত্রণ হারানোতেই বিপত্তি। জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৩। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
কীভাবে ঘটল ওই দুর্ঘটনা? এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, তিনি একটি দোকানের সামনে ছিলেন যখন ওই দুর্ঘটনা ঘটে। তিনি দেখতে পান গাড়িটি প্রবল গতিতে গিয়ে এক পাঁচিলে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ হয়। দেখা যায় কিছু মানুষ ভিতরে আটকে রয়েছেন। তিনি জানাচ্ছেন, ”আমরা সকলেই গাড়ি থেকে বের করি। আহতদের চোট গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
পুলিশ জানাচ্ছে, প্রথমে দ্রুতগামী গাড়িটি একটি বাইককে ধাক্কা মারে। তারপর সেটি একটি ডিভাইডারে আছড়ে পড়ে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের একটি পাঁচিলে গিয়ে ধাক্কা দেয় সেটি। ধাক্কা এতই জোরে লেগেছে যে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। জানলার কাচগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। হেডলাইট ও গাড়ির অন্যান্য যন্ত্রাংশগুলি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে।
দুর্ঘটনার পরই উন্মত্ত জনতা চালককে গাড়ি থেকে বের করে মারধর করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে উদ্ধার করে। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!