সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনায় তেমন ভাল নন৷ আর তাই কলেজে হস্টেলে মেলেনি জায়গা৷ হতাশায়, আক্ষেপে শনিবার আত্মঘাতী হলেন জাতীয় স্তরের হ্যান্ডবল খেলোয়াড় পূজা৷ আর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করেই তাঁর সুসাইড নোট লিখে গেলেন প্রতিভাবান এই খেলোয়াড়৷
সামনে পড়েছিল উজ্জ্বল ভবিষ্যৎ৷ কিন্তু এক ঝটকায় সব শেষ হয়ে গেল৷ খেলাধুলোর পাশাপাশি লেখাপড়াও করতে চেয়েছিলেন পূজা৷ কিন্তু পাশে পেলেন না তাঁর শিক্ষকদের৷ বিনামূল্যে ভর্তি ও হস্টেলের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল পাতিয়ালার খালসা কলেজ৷ প্রথম বর্ষে প্রতিশ্রুতি রাখলেও দ্বিতীয় বর্ষে আর হস্টেল পাননি পূজা৷ অগত্যা বাড়ি থেকে রোজ ১২০ টাকা খরচ করে যাতায়াত করতে হত তাঁকে৷ মাসে ৩,৭২০ টাকা খরচ করে কলেজে আসা বেশ কষ্টকর হয়ে উঠছিল৷ পূজার বাবা পেশায় সবজি বিক্রেতা৷ দিন আনি দিন খাইয়ের সংসারে এত খরচ করে মেয়েকে লেখাপড়া শেখানো তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না৷ একরাশ অপমান আর অভিমান নিয়েই আত্মহননের পথ বেছে নেন পূজা৷

খালসা কলেজের ছাত্রী পূজা তাঁর সুইসাইড নোটে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, “সরকার যেন দরিদ্র পরিবারের মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে৷ যাতে তাঁর মতো আর কাউকে পৃথিবী ছেড়ে এভাবে না চলে যেতে হয়৷” ২০ বছরের পূজা তাঁর মৃত্যুর জন্য কোচকেও দায়ি করে গিয়েছেন৷ নোটে লেখা আছে, কোচই তাঁকে হস্টেল পাওয়া থেকে বঞ্চিত করেছিলেন৷ পূজার বাবা কোচের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন৷ কেন একজন তরুণী খেলোয়াড়কে এভাবে অকালে চলে যেতে হল, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার