সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বছর চারেক পর দেখা৷ প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমিকের৷ তবে মোটেও তা নস্ট্যালজিয়ার মিঠে সুখে মোড়া হল না৷ বরং হল একেবারে উলটো৷ ব্যাঙ্কের লাইনে পুরনো প্রেমিককে দাঁড়িয়ে থাকতে দেখেই খেপে গেলেন এক মহিলা৷ আর তারপরই উত্তমমধ্যম৷
ঘটনা নাসিকের৷ বছর ৩৫-এর এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন ব্যাঙ্কের লাইনে৷ সেখানেই তাঁকে দেখতে পান তাঁর প্রাক্তন প্রেমিকা৷ তিনিও ওই ব্যাঙ্কে নোট বদলাতে গিয়েছিলেন৷ পরিচিত মুখ দেখেই ফেরে পুরনো স্মৃতি৷ সে স্মৃতি মোটেও মধুর নয়৷ বছর চারেক আগে প্রেমিকের হাতে প্রত্যাখ্যাত হওয়ার জ্বালা ভুলতে পারেননি তিনি৷ সঙ্গে সঙ্গেই প্রায় ঠিক করে ফেলেন অ্যাকশন প্ল্যান৷ ডাক পাঠান পরিবারের লোকজনকে৷ তাঁরা আসতেই উত্তম-মাধ্যম দেন প্রাক্তন প্রেমিককে৷
ঘটনার খবর পেয়ে আসে পুলিশ৷ দু’জনকেই থানায় নিয়ে যাওয়া হয়৷ মহিলা জানান, চার বছর আগে প্রেমিকের ঠকানোর স্মৃতি তিনি ভুলতে পারেননি৷ তাই ব্যাঙ্কের লাইনে প্রাক্তন প্রেমিককে দেখে আর সংযত থাকতে পারেননি৷ অন্যদিকে, বেদম প্রহারে প্রায় রক্তাক্ত হয়ে পড়েন ওই ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিষয়ে অভিযোগও গ্রহণ করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল