সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমুনা নদীর তীরে বসেছিল বিশ্ব সংস্কৃতি উৎসবের আসর৷ বিরাট সেই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ধর্মীয় গুরু রবি শঙ্কর৷ কিন্তু এবার তার জেরেই বড়সড় জরিমানার মুখে পড়লেন তিনি৷ জাতীয় পরিবেশ আদালতের পক্ষ থেকে প্রায় পাঁচ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ হল তাঁকে৷
যমুনার তীরে এই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল শর্তস্বাপেক্ষেই৷ পরিবেশগত ক্ষতির কারণে পাঁচ কোটি টাকা জরিমানা দেওয়ার কথা জানিয়ে রাখা হয়েছিল আগে থেকেই৷ অনুষ্ঠান শেষে একের পর এক অভিযোগ জমা পড়ে৷ যমুনার তীর নষ্ট করা, স্বাভাবিক জলস্রোতে বাধা দেওয়া ও নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগ জানান পরিবেশবিদরা৷ ফলে জরিমানার পুরো টাকাই দেওয়ার নির্দেশ দেয় ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’৷ সংস্কৃতি উৎসবের উদ্যোক্তারা প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা জমা দেয়৷ বাকি টাকা পরে দেওয়া হবে বলে জানানো হয়৷ যদিও তা দেওয়া হয়নি৷ উপরন্তু সংস্থার তরফে জরিমানা মকুবের আবেদন জানানো হয়৷ বায়োডাইভার্সিটি পার্ক তৈরির কাজে অর্থ ব্যয় করা হবে বলেও জানানো হয়৷ কিন্তু জাতীয় পরিবেশ আদালত সে আবেদন নাকচ করে দেয়৷ জরিমানার বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ তো দেওয়াই হয়েছে, সেই সঙ্গে এরকম আবেদন করার জন্যও বাড়তি জরিমানা করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য