অর্ণব আইচ: লেদ কারখানার আড়ালে তৈরি হত অস্ত্র। ঝাড়খণ্ডের গিরিডির সেই বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। রবিবার রাতে গিরিডির পুলিশের সাহায্য নিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেন এসটিএফের আধিকারিকরা। কারখানা থেকে উদ্ধার করা হয়েছে দশটি ৭.৬৫ এমএম অর্ধসমাপ্ত পিস্তল।
জানা গিয়েছে, গোপন সূত্র মারফত এসটিএফের কাছে খবর যায় ঝাড়খণ্ডের গিরিডির জামুয়া থানা এলাকায় চাপরিয়াম্মো গ্রামে মহম্মদ দইমুদ্দিনের কারখানায় অস্ত্র তৈরি হচ্ছে। এরপরই সেরাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বাংলার এসটিএফের আধিকারিকরা। যৌথ উদ্যোগে হানা দেওয়া হয় সেই কারখানায়। সেখান থেকেই কারখানার মালিক-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ দইমুদ্দিন, মহম্মদ শাকিল, মহম্মদ ইমরান, মহম্মদ আফরোজ, রূপেশ শর্মা, মহম্মদ সোনু। এদের মধ্যে ৫ জন বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই কারখানা থেকে ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন-সহ বেশ কিছু যন্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে অস্ত্র পাচার চক্রের সঙ্গে বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এছাড়া ওই কারখানায় তৈরি অস্ত্র কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে