সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৌবাহিনীর নিয়োগ পরীক্ষা দিতে এসে পদপিষ্ট হলেন বহু পরীক্ষার্থী৷ পুলিশ ও নৌসেনা কর্তাদের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়৷ প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর জখম হয়েছেন অন্তত ছ’জন৷ আহতরা নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন৷
শুক্রবার সকালে মুম্বইয়ের মালাডে নৌসেনার হামলা বেস ক্যাম্পের গেটের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় সাত হাজার পরীক্ষার্থী৷ গেট খোলা মাত্র সবাই হুড়োহুড়ি করে ভিতরে ঢুকতে গেলেই ঘটে বিপত্তি৷ ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে যান অনেকেই৷ তাঁদের পদপিষ্ট করেই ভিতরে ঢুকে পড়েন বহু পরীক্ষার্থী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রূত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷
পুলিশকর্তা মিলিন্দ খেটলের বক্তব্য অনুযায়ী, কয়েকদিন আগেও নৌসেনার দু’টি পরীক্ষা হয়৷ কিন্তু তাতে কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি৷ এইদিন নৌসেনার পক্ষ থেকে চার হাজার পরীক্ষার্থী হাজির হবে বলে অনুমান করা হয়েছিল৷ কিন্তু পরীক্ষার দিন পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়৷ ফলে গেটের বাইরে প্রচন্ড ভিড় হয়৷ তা থেকেই এই দুর্ঘটনা ঘটে৷ যদিও পুলিশ দ্রূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার পর নৌসেনার নিয়োগ পরীক্ষা আবারও শুরু হয়৷
সর্বশেষ খবর
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…
-
কলা-গোলমরিচে ডিটক্স, তরমুজ-নুনে মেদ গায়েব! ভাইরাল দাবির কতটা সত্যি?
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা