সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি, ইংরাজির পাশেই আছে ‘হিংলিশ’। অর্থাৎ হিন্দি ও ইংরেজির মিশেল ভাষা। এবার এই ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়।
[ সীতাকে অপরহরণ করেছিলেন খোদ রাম, গুজরাটে পাঠ্যবইয়ে এবার ‘নব রামায়ণ’! ]
মধ্যপ্রদেশ মেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে হিন্দি ও ইংরেজির পাশে থাকেবে ‘হিংলিশ’ অপশনও। অর্থাৎ বিশুদ্ধ হিন্দি ও ইংরেজির পাশাপাশি মিশ্র ভাষাতেও উত্তর দিতে পারবেন পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাঃ আর এস শর্মা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, অনেক ভাবনা-চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ও অন্যান্য পদস্থ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই নতুন এই অপশন যোগ করা হয়েছে। উদাহরণ দিয়ে তিনি জানান, যদি কোনও প্রশ্নে উত্তর হয় ‘হার্ট অ্যাটাক’, সেখানে কেউ লিখতে পারেন ‘হার্ট কা দওরা’। হিন্দি ও ইংরেজি এখানে মিশেল। এরকম ভাষায় অনেকেই কথা বলেন। কিন্তু লেখার ভাষা হিসেবে তা মান্যতা পায়নি। যদিও এই বিশ্ববিদ্যালয় সে স্বীকৃতি দিল।
[ বুদ্ধগয়ায় ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৫ অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড ]
কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা অনেক সময়ই টানা ইংরেজি লেখায় স্বচ্ছন্দ বোধ করেন না। সেক্ষেত্রে সঠিক উত্তর জানা সত্ত্বেও তাঁরা ভুল লিখে ফেলেন। পরীক্ষায় খারাপ ফল করেন। কিন্তু এই সুবিধা থাকার ফলে তাঁদের সামনে যোগ্যতা প্রমাণের সুযোগ অনেকটা বাড়বে। মৌখিক পরীক্ষাতেও অনেকে সঠিকভাবে গুছিয়ে উত্তর দিতে পারেন না। অথচ তাঁদের উত্তর শুনে বোঝা যায় বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত। এই প্রতিবন্ধকতা কাটাতেই এই হিংলিশ ভাষাকেই ছাড়পত্র দেওয়া হল।
বিশ্ববিদ্যালয়টির অধীনে ৩১২টি কলেজ আছে। এমবিবিএস, আয়ুর্বেদিক-সহ একাধিক বিষয় পড়ানো হয়। বছরে পরীক্ষা হয় দু’বার। এবার সেখানেই এই সুবিধা পাবেন পড়ুয়ারা।
[ ফের মধ্যবিত্তর হেঁশেলে কোপ, একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম ]
সর্বশেষ খবর
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার
-
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও
-
বসিরহাট পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পুরবোর্ড গঠনের আর্জিতে হাই কোর্টে মামলা