সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবুন তো, প্রথমদিন কলেজে ঢুকছেন, আর আপনাকে অভ্যর্থনা জানাতে কলেজের গেটে উপস্থিত সানি লিওন এবং মিয়া খলিফার মতো লাস্যময়ী পর্ন তারকারা৷ অবাক হয়ে যাবেন না? মনে হবে না এমন প্রতিষ্ঠানে রোজ লেখাপড়া করতে যাই?
এমন প্রচেষ্টাই মনে হয় করতে চাইছিলেন কেরলের শ্রী নারায়ণ পলিটেকনিক কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীরা৷ নবীনবরণ অনুষ্ঠানে রীতিমতো ব্যানার টাঙিয়ে জুনিয়রদের আহ্বান জানানোর ব্যবস্থা করেছিলেন সিনিয়ররা৷ আর সেই ব্যানারেই শোভা পাচ্ছিল সানি লিওন এবং মিয়া খলিফার মতো অ্যাডাল্ট তারকাদের ছবি৷ শাড়ি এবং গয়না পরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার করছিলেন তাঁরা৷
সানি এবং মিয়ার এই প্রাচ্য অবতার যে ফটোশপের কারসাজি তা আর বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে এই ব্যানার এখন রীতিমতো ভাইরাল৷
জানা গিয়েছে, ফটোশপের এমন কারসাজি দেখে বহু কলেজ ছাত্রই নিজেদের জুনিয়রদের জন্য এমন মজার সংবর্ধনার পরিকল্পনা করছেন৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক