সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ভাষা এবং মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি নিয়ে যখন দেশজুড়ে অব্যাহত বিতর্ক, সেই পরিস্থিতিতে মাতৃভাষা নিয়ে বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। রবিবার ছোটবেলার স্কুলে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “মাতৃভাষা জীবনে মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে।” সাম্প্রতিক সময়ে দেশে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলি এর বিরুদ্ধে সরবও হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ছেলেবেলায় মুম্বইয়ের একটি মারাঠি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন গাভাই। রবিবার সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। গাভাই বলেন, “আজ আমি যে পদে রয়েছি, তার নেপথ্যে আমার শিক্ষকদের এবং এই স্কুলের অবদান অনস্বীকার্য। স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা এবং মূল্যবোধ আমার জীবনকে সমৃদ্ধ করেছে। স্কুল থেকেই শুরু হয়েছিল আমার জীবনের যাত্রা।” একইসঙ্গে তিনি বলেন, “স্কুলের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি।”
মারাঠি ভাষায় পড়াশোনার অভিজ্ঞতার কথা স্মরণ করে গাভাই মাতৃভাষার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “মাতৃভাষায় পড়াশোনা কেবল ধারণাগত স্বচ্ছতাই বৃদ্ধি করে না, বরং জীবনে মূল্যবোধও গড়ে তুলতেও সাহায্য করে।”
সর্বশেষ খবর
-
কারিপাতায় চুল হবে পুষ্ট ও মজবুত, মাথায় মাখার আগে শুধু মিশিয়ে নিন এই ৫ রকম তেলে
-
হাই কোর্টে অস্বস্তি বাড়ল টুলুর! ‘পাথরসম্রাটে’র মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ
-
একজনের কাজ অস্ত্র সংগ্রহ, আরেকজনের বাংলাদেশে পাচার! পুলিশি অভিযানে ধৃত বনগাঁর দুই দুষ্কৃতী
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান