বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর! খবরটি প্রথম যখন কানে এসেছিল কিছুতেই বিশ্বাস করতে পারেননি স্ত্রী সুনেত্রা পওয়ার। একদিন আগেও তো কথা হয়েছিল। এভাবে ছেড়ে চলে গেলেন স্বামী!
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকশ্মিক মৃত্যুতে নড়ে গিয়েছে গোটা দেশ। দুর্ঘটনার দিন সুনেত্রা ছিলেন দিল্লিতে। কানাঘুষো খবর পান বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর। প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ তাঁর সঙ্গে মজা করছেন। তার কিছুক্ষণ পরই সুনেত্রার ফোনে একটি ভিডিও কল আসে। কাঁপা হাতে সেই ফোন ধরতেই যেন আকাশ ভেঙে পড়ে এনসিপি নেতার স্ত্রীর মাথায়। ভিডিও কলে সরাসরি তিনি দেখেন দুর্ঘটনাস্থলের ভয়াবহ সেই দৃশ্য। ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছে অজিতের মৃত্যুর খবর। শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন তিনি। এরপরই কোনও রকমে নিজেকে সামলে দুর্ঘটনাস্থল বারামতির উদ্দেশে রওনা দেন তিনি।
আরও পড়ুন:
গত বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের বিমান। বিমানটিতে অজিত-সহ পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং দু’জন ছিলেন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।
মাঝারি মাপের যে চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন এনসিপি প্রধান অজিত, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেলের ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই ওইদিন দুর্ঘটনার কবলে পড়ে। এক্স হ্যান্ডলে ‘ফ্লাইটরেডার২৪’ জানিয়েছে, বারামতি এয়ারপোর্টে অবতরণের সময় প্রথমবার ব্যর্থ হন পাইলট। দ্বিতীয়বার অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ