সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ সপ্তাহের বেশি হলেই অন্তঃসত্ত্বাকে গর্ভপাতে অনুমতি দেয় না আইন। তথপি ২৮ সপ্তাহের এক অন্তঃসত্ত্বার গর্ভপাতের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয় ১৪ বছরের ওই নাবালিকা। বম্বে হাই কোর্টে গর্ভপাতের আবেদন খারিজ হওয়ার পর শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন করেন নির্যাতিতার মা। শুক্রবার বেনজির ওই আবেদন শুনলেন বিচারপতিরা।
৪ এপ্রিল নাবালিকা ও তাঁর মায়ের আবেদন খারিজ করেছিল বম্বে হাই কোর্ট। আদালত যুক্তি দেয়, সাত মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাতে জীবিত শিশুর জন্ম হবে। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পরিবারটি। বিচারপতি জে বি পর্দিওয়ালা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আবেদনে নাবালিকার মা জানান, মেয়ের কোনও রকম শারীরিক পরীক্ষা ছাড়াই মেডিক্যাল বোর্ড নিজেদের মতামত জানিয়েছিল বম্বে হাই কোর্টকে।
[আরও পড়ুন: প্রাগৈতিহাসিক! ভারতের মাটিতে মিলল বিশ্বের ‘দীর্ঘতম’ সাপের জীবাশ্ম]
শুক্রবার বিকেল ৫টা নাগাদ জরুরি শুনানি হয় নাবালিকার মামলার। দুই বিচারপতির বেঞ্চ জানায়, ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নাবালিকার শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করা হয়নি মেডিক্যাল বোর্ডের রিপোর্টে। এর পরই মহারাষ্ট্র প্রশাসনকে নতুন করে চেকআপের জন্য নাবালিকাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। গর্ভপাতে নাবালিকার ক্ষতি হতে পারে কিনা তাও জানতে চেয়েছে আদালত। আগামী ২২ এপ্রিল এই বিষয়ে চিকিৎসকদের থেকে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।
[আরও পড়ুন: নারায়ণমূর্তির পাঁচ মাসের নাতিও ধনকুবের! শেয়ার বাজার থেকেই আয় হল ৪.২ কোটি]
সর্বশেষ খবর
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?