সোমনাথ রায়, নয়াদিল্লি: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কত দূর? তা জানতে এবার সিবিআইকে নোটিস দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আর্জি খারিজ হয়ে যায়। এর বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে অনুব্রতর মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন কেষ্ট মণ্ডলের আইনজীবী ছিলেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। আদালতে অনুব্রত মণ্ডলের বক্তব্য, “এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। গরু পাচার মামলায় একমাত্র আমিই জেলে রয়েছি। ১৪ মাস কাটিয়ে ফেলেছি। অথচ মূল অভিযুক্তও জামিন পেয়ে গিয়েছেন।” এর পরই বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, “তদন্ত কতদূর এগিয়েছে, আমরা তা জানতে চাই। সিবিআইকে নোটিস পাঠাচ্ছি।”
[আরও পড়ুন: দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে অনুদান, ‘খয়রাতি কেন?’, হাই কোর্টে ফের মামলা]
গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহার জেলেবন্দি অনুব্রত, তাঁর কন্যা, প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। তবে অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডল ছাড়া আপাতত সকলেই জামিনে মুক্ত। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে অনুব্রত।
[আরও পড়ুন: ‘বিজেপি বিরোধী লড়াইয়ে সম মনোভাবাপন্ন দলকে স্বাগত’, দিল্লি যাওয়ার আগে ফের ডাক অভিষেকের]
সর্বশেষ খবর
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?