সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদিনে উত্তরপ্রদেশে জোড়া রেল দুর্ঘটনার ধাক্কায় এবার পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন খোদ রেলমন্ত্রী সুরেশ প্রভু। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকে নৈতিক দায় নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুরেশ প্রভু। প্রধানমন্ত্রী আপাতত তাঁকে অপেক্ষা করতে বলেছেন বলে জানা গিয়েছে। এদিকে এদিন ইস্তফা দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তল। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি।
[ডোকলামের পর ভারতের চালে শ্রীলঙ্কা হাতছাড়া চিনের! ]
বুধবার ভোরে ডাম্পারে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হল উত্তরপ্রদেশ থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ১০টি কামরা। রাজ্যের আউরাইয়া জেলার কাছে ঘটেছে দুর্ঘটনাটি। আহত হয়েছেন কমপক্ষে ৭৪ জন। চারদিন আগে শনিবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খাতৌলির কাছে বেলাইন হয়ে যায় কলিঙ্গ—উৎকল এক্সপ্রেসের ১৪টি কামরা। প্রাণ হারান অন্তত ২৪ জন। আহত হন প্রায় ১৬০ জন। এরপরই রেলমন্ত্রী সুরেশ প্রভুর নির্দেশে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান-সহ রেলের তিন পদস্থ আধিকারিককে ছুটিতে পাঠানো হয়। পরপর ঘটে যাওয়া দুই ভয়াবহ রেল দুর্ঘটনায় তোপের মুখে পড়ে ইস্তফা দিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তল। বস্তুত, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু স্বয়ং। প্রধানমন্ত্রী আপাতত সুরেশ প্রভুকে অপেক্ষা করতে বলেছেন। এদিকে, বুধবারের দুর্ঘটনা নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লি—হাওড়াগামী বেশ কয়েকটি ট্রেন—সহ রুট বদল হয়েছে অন্তত ৫১টি ট্রেনের। ঘুরপথে চলছে হাওড়া থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসও। আপ ও ডাউন লাইন বন্ধ থাকায় রুট বদল হয়েছে ৪০টি লোকাল ট্রেনেরও।
[‘তিন তালাক’ মন্তব্যের জের, সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার কাইফ]
যেভাবে দুর্ঘটনা ঘটে: আউরাইয়ার পুলিশ সুপার সঞ্জীব ত্যাগী জানিয়েছেন, উত্তরপ্রদেশের আজমগড় থেকে দিল্লি যাচ্ছিল কৈফিয়ত এক্সপ্রেস। বুধবার ভোররাত ২টো ৫০। কানপুর পেরিয়ে পাতা ও আছালদা স্টেশনের কাছে হঠাৎই একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে। কেঁপে ওঠে ট্রেনটি। যাত্রীরা ভেবেছিলেন বুঝি ভূমিকম্প হল! ততক্ষণে ট্রেন থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে একটি কামরা। তার গায়ে একে একে হুড়মুড়িয়ে পড়ে বাকি ন’টি কামরা। গুরুতর জখম হন অন্তত ৭৪ যাত্রী। আছালদা পুলিশ তো ছিলই, আউরাইয়া, ইটাওয়া ও কনৌজ থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত উদ্ধারকারী বাহিনী। রাজধানী লখনউ ও এলাহাবাদ থেকে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল, মেডিক্যাল ট্রেন ও উদ্ধারকারী ট্রেনও। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চোখে মুখে আতঙ্ক। কোনওক্রমে প্রাণে বাঁচার স্বস্তি। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তর—মধ্য রেলের জেনারেল ম্যানেজার এম সি চৌহান ও উচ্চপদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট ট্রেন রুটে একটি করিডর সারানোর কাজ চলছিল। তাতে ব্যবহৃত বালিভর্তি একটি ডাম্পার ট্রেন আসার কয়েক মিনিট আগে প্রহরীহীন লেভেলক্রসিং টপকে রেললাইনে ঢুকে পড়ে। সেই ডাম্পারেই ধাক্কা লাগে কৈফিয়ত এক্সপ্রেসের।
[জানেন, কবে বাজারে আসছে ২০০ টাকার নয়া নোট?]
অভিযোগের তির: উল্টে যাওয়া ডাম্পার কেউ দেখেননি কেন? দেখে থাকলেও সে ডাম্পার তোলার ব্যবস্থা করা হয়নি কেন? কেনই বা ঘোষণা করে সাবধান করা হয়নি ট্রেনচালককে? রেলমন্ত্রকের বিরুদ্ধে উঠেছে এমনই সব গাফিলতির অভিযোগ। তবে এ নিয়ে মুখ খোলেননি এম সি চৌহান। তবে ডাম্পারটি যে রেলমন্ত্রকের নয়, তা সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
[আচমকাই চাকরি হারাতে চলেছেন প্রায় ১০ হাজার মানুষ, কেন জানেন?]
সর্বশেষ খবর
-
জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশনেও কড়া নিয়ম আনছে কেন্দ্র, দেরি হলেই শাস্তি! পড়তে হবে ভোগান্তিতে
-
দুধ কিনতে বেরিয়ে উধাও রাইফেল শুটার দময়ন্তী সেন! অপহরণ নাকি অন্যকিছু?
-
নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী!
-
ফিরছে মারণ মহামারী? অন্ধ্রপ্রদেশে এক মাসে কোভিডে মৃত ৪, আক্রান্ত অন্তত ১২ জন
-
প্রবল ভিড়ে ভক্তদের মৃত্যু, মাসির বাড়ির আগেই থমকে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথ! কখন শুরু যাত্রা?