সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ বছরের রোগীর অস্ত্রোপচার করছিলেন ডাক্তার সঞ্জয় বরনওয়াল৷ নাম করা অর্থোপেডিক সার্জন তিনি৷ তাও প্রায়ই আসেন থানে মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে থাকা ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে৷ যাতে দরিদ্র-দুঃস্থ মানুষগুলিও ভাল চিকিৎসা পেতে পারেন৷ কিন্তু এই অস্ত্রোপচার করতে গিয়ে হঠাৎ থমকে গেলেন৷ কারণ তাঁর চোখ পড়ল অপারেশন থিয়েটারে অবাধে ঘুরে বেড়ানো আরশোলাটির দিকে৷
নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না সঞ্জয়বাবু৷ হাসপাতাল নোংরা থাকে৷ এই অভিযোগ তিনি আগে বহুবার করেছেন কর্তৃপক্ষকে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ যেখানে-সেখানে জঞ্জাল পড়ে থাকা, নোংরা মাটিতে রোগীদের পড়ে থাকা৷ এই দৃশ্যগুলি এখন গা-সওয়া হতে চলল৷ কিন্তু অপারেশন থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আরশোলাকে ঘুরে বেড়াতে দেখে চমকে ওঠেন তিনি৷ অস্ত্রোপচার থামিয়ে মোবাইল হাতে আগে তুললেন ছবি৷ যাতে এই দৃশ্য দেখানো যায় বধির হাসপাতাল কর্তৃপক্ষকে৷ সরকারি হাসপাতালে দুর্দশার ঘটনা নতুন কিছু নয়৷ সারা দেশেই প্রায় একই হাল অভিমত অনেকেরই৷
আরও পড়ুন –
(ইমাম বরকতিকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটদুনিয়া)
(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)
সর্বশেষ খবর
-
‘বাংলার পরিচালকের সঙ্গে কাজ করতে চাই’, বঙ্গে পদ্ম ফুটতেই রামচরণের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও