সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই নিখোঁজ ভারতীয় মৌলবীর বিষয়ে পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত৷ শুক্রবারের টুইটার মারফত এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ একই সঙ্গে তিনি এও জানান, করাচি বিমানবন্দরে নামার পর থেকেই খোঁজ মিলছে না দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার প্রধান ইমাম সইদ আসিফ আলি নিজামি (৮০) এবং তাঁর ভাইপো নাজিম নিজামি (৬০)৷ বিষয়টি নিয়ে পাক কর্তাদের সঙ্গে কথাও হয়েছে তাঁর৷
We have taken up this matter with Government of Pakistan and requested them for an update on both the Indian nationals in Pakistan./4
Advertisement— Sushma Swaraj (@SushmaSwaraj) March 17, 2017
[কী করে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]
জানা গিয়েছে, মার্চ মাসের ৮ তারিখ দাতা দরবার সুফি উপাসনাস্থলে চাদর চড়াতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন দুই জন৷ তার আগে কিছুদিন তাঁরা করাচিতে এক আত্মীয়র বাড়িতে ছিলেন৷ মার্চ মাসের ১৪ তারিখ লাহোরের উপাসনাস্থলে চাদর চড়ান তাঁরা৷ পরদিন লাহোর বিমানবন্দরে পৌঁছন করাচি ফেরার জন্য৷ বিকেল সাড়ে চারটের ফ্লাইট ছিল৷ পরিবারের দাবি, লাহোর বিমানবন্দরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ পরে সইদ আসিফ আলি নিজামিকে অনুমতি দেওয়া হয় ফ্লাইট ধরার জন্য৷ এদিন সুষমা জানান, করাচি বিমানবন্দরে পৌঁছেছেন তাঁরা৷ কিন্তু তারপর আর কোনও তথ্য মেলেনি৷
[দিল্লিতে ধোনিদের হোটেলে আগুন, পুড়ে ছাই ক্রিকেটারদের সরঞ্জাম]
প্রধান ইমামের পুত্র সাজিদ আলি নিজামি জানিয়েছেন, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা তাঁকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও দুই ধর্মগুরুর বিষয়ে পাক প্রশাসনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন৷
[এবার তাজমহল ওড়ানোর হুমকি দিল ইসলামিক জঙ্গি সংগঠন]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১