সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ৷ এই মুহুর্তে কিডনি প্রতিস্থাপনের পর তিনি দিল্লির এইএমসে ভর্তি রয়েছেন৷ তার পরেও দেশবাসীর সাহায্যে দরাজ হস্ত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ যখনই বিদেশে বিভুঁইয়ে গিয়ে কোনও দেশবাসী বিপদে পড়েছেন তখনই তিনি তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন৷ অসুস্থতার সময়ও তার ব্যতিক্রম হল না৷
সম্প্রতি দিল্লির আম্বেদকর নগরের বাসিন্দা রাধা দেবী তাঁর স্বামীকে হারিয়েছেন৷ রাধা দেবীর স্বামী বছর ৪৮-এর গোপাল রাম টোকিওর এক ছোটখাটো হোটেলে রাধুনির কাজ করতেন৷ গত সেপ্টেম্বর থেকে তিনি সেখানে কাজ করছেন৷ যদিও রাধা দেবীর ছেলে যতীন জানিয়েছেন, তাঁর বাবাকে সেখানে কাজ থেকে বহিস্কারের পরই তিনি রাঁধুনির কাজ নেন৷ ১০ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই গোপাল রামের মৃত্যু হয়৷
রাধী দেবী জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যার কারণেই তাঁর স্বামীর দেহ দেশে ফেরানো সম্ভব হচ্ছে না৷ তাই স্বামীর দেহ ফেরাতে তিনি দিল্লির মহিলা কমিশনের দ্বারস্থ হন৷ এরপর দিল্লি মহিলা কমিশনের তরফে বিদেশমন্ত্রীর কাছে চিঠি লেখা হয়৷ দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানান, রাধী দেবীর স্বামী গোপাল রামের দেহ দেশে ফেরাতে সমস্ত খরচ বহন করবে বিদেশমন্ত্রক৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন