সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন আইএস জঙ্গি ৷ উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ ধৃতের নাম মহম্মদ জাহিদ৷ পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে৷ দীপাবলিতে বড়সড় নাশকতার ছক কষেছিল সে৷ তার আগেই জঙ্গির গ্রেপ্তারির ঘটনায় কিছুটা হলেও আশঙ্কামুক্ত প্রশাসনিক আধিকারিকরা৷
[ছত্তিশগড়ে সিআরপিএফ কনভয়ে মাওবাদী হামলা, শহিদ ৪ জওয়ান]
উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা এবং মহারাষ্ট্র পুলিশের যৌথ অভিযানে ব্রহ্মস মিসাইল পরীক্ষাস্থল থেকে ধরা পড়ে এক সন্দেহভাজন জঙ্গি৷ নিশান্ত আগরওয়াল নামে ওই জঙ্গিকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়৷ তাকে জেরা করেই মহম্মদ জাহিদের খোঁজ মেলে৷ তার খোঁজ চালাচ্ছিল সন্ত্রাসদমন শাখা৷ অবশেষে বুলন্দশহরে খুরজায় এক ব্যক্তির কাছে তথ্য আদানপ্রদান করতে গিয়ে সন্দেহভাজন ওই জঙ্গিও ধরা পড়ে গেল ৷ সূত্রের খবর, ধৃতের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা৷ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার মানচিত্রও পাওয়া গিয়েছে৷ ধৃত মহম্মদ জাহিদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ভোটার কার্ড, আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে৷ নগদ ২,৫৪০টাকাও ছিল জাহিদের কাছে৷
[সেনার দাপটে নাকাল উপত্যকার জঙ্গিরা, ছ’মাসের বেশি বাঁচছে না কেউ]
তদন্তকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের খুরজায় থাকছিল মহম্মদ জাহিদ৷ পাকিস্তানেই আদিবাড়ি তার৷ বছর দু’বার সে দেশে আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে যেত ওই সন্দেহভাজন জঙ্গি৷ সোশ্যাল মিডিয়ায় দুটি অ্যাকাউন্ট রয়েছে তার৷ পরিচয় বদলে পূজা রঞ্জন এবং নেহা শর্মা নামে দুটি অ্যাকাউন্ট রয়েছে ধৃতের৷ ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ৩, ৪, ৫ এবং ৯ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে৷ একইসঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৭, ১২০(বি), ১২১ (এ) এবং ৬৬(বি) ধারাতেও মামলা রুজু হয়েছে৷
সর্বশেষ খবর
-
জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি
-
প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার