Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jammu And Kashmir

ইরানে যুদ্ধের মধ্যেই কাশ্মীরের আকাশে পাক ড্রোন! গুলি করে নামাল ভারতীয় সেনা

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে টানাপড়েন চরমে। এই আবহেও ধারাবাহিক ভাবে ভারতে পাক ড্রোন পাঠিয়ে চলেছে পাকিস্তান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৭:৪৫

options
link
ইরানে যুদ্ধের মধ্যেই কাশ্মীরের আকাশে পাক ড্রোন! গুলি করে নামাল ভারতীয় সেনা zoom
আবার কাশ্মীরের আকাশে পাক ড্রোন। প্রতীকী ছবি।

যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের আকাশে দেখা মিলল রহস্যময় পাকিস্তানি ড্রোনের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। তবে ড্রোনটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। ভারতকে রক্তাক্ত করতে কি তাহলে ফের নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা? এই প্রশ্নটিও এখন উঠতে শুরু করেছে।

রবিবার বেলার দিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর রহস্যময় একটি পাক ড্রোন ভারতের আকাশসীমায় প্রবেশ করে। সেনা ক্যাম্পের কাছে ড্রোনটি পাক খাচ্ছিল খাচ্ছিল বলে খবর। এরপরই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করে ভারতীয় সেনা। তিন দিনের মধ্যে এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল।

Advertisement

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে টানাপড়েন চরমে। এই আবহেও ধারাবাহিক ভাবে ভারতে পাক ড্রোন পাঠিয়ে চলেছে পাকিস্তান। গত ৯ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে অন্তত ১২ বার হানা দিয়েছে পাক ড্রোন। তা থেকেই অনেকের আশঙ্কা, তবে কি জম্মু-কাশ্মীরে আবার বড়সড় হামলার পরিকল্পনা করা হচ্ছে? না কি পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.