Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Tamil Nadu

‘বন্দে মাতরম’-এর আগে তামিল সঙ্গীত, প্রস্তাব পাশ তামিলনাড়ুতে, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে বিজয়

বিধানসভায় নিজের বক্তব্যে বিজয় জানিয়ে দেন, ভাষা ও সংস্কৃতির বিষয়ে সমঝোতা করবে না রাজ্য। তিনি বলেন, "তামিল শুধু একটি ভাষা নয়, আমাদের জীবনরেখা ও আবেগও।" বিজয় জোর দিয়ে বলেন, মাতৃভাষা মাতৃত্বের মতোই পবিত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৬:৩৭

options
link
‘বন্দে মাতরম’-এর আগে তামিল সঙ্গীত, প্রস্তাব পাশ তামিলনাড়ুতে, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে বিজয় zoom
'তামিল থাই ভাজ্থু'-কেই সর্বোচ্চ স্থান দিতে হবে, সাফ কথা বিজয়ের।
Advertisement

কেন্দ্রের নির্দেশিকা ছিল সরকারি অনুষ্ঠানের শুরুতে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে হবে। ওই নির্দেশিকা উড়িয়ে সোমবার তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের শুরুতেই রাজ্য গান ‘তামিল থাই ভাজথু’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় কার্যত বুঝিয়ে দিলেন, তামিল জাতীয়বাদেই অগ্রাধিকার দেওয়া হবে।

প্রস্তাবনা পেশ করার সময় বিজয় সাফ জানান, রাজ্যে তামিল সঙ্গীতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই হবে। বলা বাহুল্য, বিরোধী দল ডিএমকে এবং এআইডিএমকে বিজয়ের এই প্রস্তাবকে সমর্থন করেছে। এই বিষয়ে স্পিকার জেসিডি প্রভাকর জানান, প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছে। এর বাস্তবায়নের জন্য আর কোনও অনুমতির প্রয়োজন নেই। অন্যদিকে বিধানসভা নিজের বক্তব্যে বিজয় জানিয়ে দেন, ভাষা ও সংস্কৃতির বিষয়ে সমঝোতা করবে না রাজ্য। তিনি বলেন, “তামিল শুধু একটি ভাষা নয়, আমাদের জীবনরেখা ও আবেগও।” বিজয় জোর দিয়ে বলেন, মাতৃভাষা মাতৃত্বের মতোই পবিত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজয় আরও বলেন, “তামিল মানেই গর্ব, তামিল মানেই শক্তি। ‘তামিল’ শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে সমগ্র তামিলনাড়ু ঐক্যবদ্ধ হয়। তামিলনাড়ুতে ‘তামিল থাই ভাজ্থু’-কে অবশ্যই সর্বোচ্চ স্থান দিতে হবে। ‘তামিল থাই ভাজ্থু’-কে প্রথম স্থান দেওয়া আমাদের অধিকার।” বলা বাহুল্য, বিজয়ের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব তৈরি হল। এদিনের প্রস্তাব অনুযায়ী, তামিলনাড়ুর শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ‘বন্দে মাতরম’ নয়, রাজ্যের গানটিই গাইতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল, সরকারি অনুষ্ঠানে প্রথমে জাতীয় গান ‘বন্দে মাতরম’, তারপর জাতীয় সঙ্গীত ‘জনগণ মন’ বাজাতে হবে। এরপর রাজ্য গানের স্থান হবে। রাজ্যগুলিকে এই নির্দেশিকা “কঠোরভাবে মেনে চলার” কথাও বলা হয়েছিল। এদিন তামিলনাড়ুর বিধানসভায় প্রস্তাব পাশের মাধ্যমে কেন্দ্রের ওই নির্দেশিকাকে কার্যত নস্যাৎ করা হল। এখন দেখার কেন্দ্র কী ব্যবস্থা নেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.