সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক পেজে আচমকাই দেখা গেল তাঁর অর্ধনগ্ন ছবি৷ সেই ধাক্কাই নিতে পারেননি সালেমের ২১ বছরের ভিনুপ্রিয়া৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের এমন বিতর্কিত ছবি দেখে সেই ধাক্কা সামলাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি৷
ভিনুপ্রিয়ার বাবা আন্নাদুরাই গোটা ঘটনায় খুবই ভেঙে পড়েছেন৷ এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তিনি মেয়ের দেহ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন৷ তাঁর দাবি, সাইবার অপরাধ শাখা এই আত্মহত্যাকে কেন্দ্র করে বিশেষ কোনও সক্রিয়তা দেখাচ্ছে না৷ উল্টে অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তাঁকে ২,০০০ টাকা মূল্যের একটি স্মার্টফোন কিনতে বাধ্য করেছে পুলিশ, এমনটাই দাবি আন্নাদুরাইয়ের৷ খুব অদ্ভুতভাবে ভিনুপ্রিয়ার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সেই ফেসবুক পেজটি ডিলিট হয়ে যায়৷
প্রসঙ্গত, গত ২৩ জুন ভিনুপ্রিয়ার একটি অশ্লীল ছবি ফেসবুক পেজে ভেসে ওঠে৷ ব্যাপারটিতে আতঙ্কিত হয়ে তরুণী তখনই তাঁর পরিবারকে গোটা ঘটনাটি জানান৷ এরপর পরিবারের তরফে স্থানীয় পুলিশের সাইবার অপরাধদমন বিভাগে অভিযোগ জানানো হলে, পুলিশের তরফে ১৫ দিনের মধ্যে দোষীকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করার পরেও আবারও ভিনুপ্রিয়ার একটি অশ্লীল ছবি ফেসবুকে ভেসে ওঠে৷ সেই ছবির লিংক ভিনুপ্রিয়ার ফোনে পাঠানো হয় একটি অজ্ঞাত নম্বর থেকে৷
এই ঘটনার পর থেকে খুবই ভেঙে পড়েন তরুণী৷ এরপরই বাড়িতে বাবা-মা’র অনুপস্থিতিতে তিনি আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে
-
‘বিদ্রোহী’ শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ? প্রকাশ্যে সই করা চিঠি
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির
-
কোরীয় ঝড়ে ‘চেকমেট’ চেক প্রজাতন্ত্র, হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে বিশ্বকাপে এশীয় সূর্যোদয়