সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের প্রভাব খাটিয়ে হুমকি, টাকা তোলা এবং ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ইডি আধিকারিক। শুক্রবার অঙ্কিত তিওয়ারি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তামিলনাড়ুর দুর্নীতি দমন শাখা। অভিযোগ, ওই ব্যক্তি পদমর্যাদার প্রভাব খাটিয়ে এক চিকিৎসকের কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন। সেই সময় তাঁকে ধরে ফেলা হয়েছে।
[আরও পড়ুন: ‘কড়ক সিং’ হিসেবে পঙ্কজ ত্রিপাঠীকে পাওয়া কতটা কঠিন ছিল? জানালেন অনিরুদ্ধ]
অঙ্কিতের বিরুদ্ধে আরও অভিযোগ, লোকজনকে হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টা করতেন তিনি। টাকা দিলে ইডির দায়ের করা মামলা বন্ধ করা হবে এই কথা বলে তিনি এই কাজ করতেন বলে অভিযোগ। আধিকারিকরা তিওয়ারির পরিচয়পত্রটা বাজেয়াপ্ত করেছে।
২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এর মেয়াদ রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্ব বার বারই অভিযোগ তোলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসক দলের নেতাদের হয়রানি করা হচ্ছে। এসব হল বিজেপির পরিকল্পনা।
[আরও পড়ুন: শুধু যুদ্ধ নয়, যোদ্ধার গল্প ‘স্যাম বাহাদুর’, ভিকি কৌশল একাই একশো]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি