সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা সন্সের চেয়ারম্যান পদ আগেই গিয়েছিল৷ এবার টাটা স্টিল থেকেও চেয়ারম্যান পদ গেল তাঁর৷ টাটার কাজকর্ম থেকে একরকম ছেঁটেই ফেলা হল সাইরাস মিস্ত্রিকে৷
কিছুদিন আগেই প্রায় বিনা নোটিসে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে৷ পরিবর্তে অন্তর্বতীকালীন চেয়ারম্যান হয়ে ফেরেন খোদ রতন টাটাই৷ আচমকা নেওয়া এ সিদ্ধান্তে হতবাক হয়েছিল গোটা দেশ৷ টাটার ব্যবসার নিরিখে চেয়ারম্যানের অপসারণের কোনও সহজবোধ্য কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউই৷ জানা যাচ্ছিল, সাইরাসের সংস্থা পরিচালনার ধরনের সঙ্গে মিল হচ্ছিল না টাটাদের৷ তার জেরেই সরতে হয়েছিল তাঁকে৷ কিন্তু বিনা নোটিসে এই অপসারণ রীতিমতো অসম্মানেরই ছিল সাইরাসের পক্ষে৷ তারপর থেকে চাপানউতোর চলছিলই৷ উপরমহলে রদবদল নিয়ে কর্মীদের ভাবনা করতে মানা করেছিলেন রতন টাটা৷ অন্যদিকে, নিজের স্বপক্ষে একের পর এক যুক্তি খাড়া করছিলেন সাইরাস৷ শেষমেশ জানান, একজনের ইগোর কারণেই টাটার এই অবস্থা৷ এবং তিনি টিসিএসকে বিক্রি করতে চেয়েছিলেন বলেও জানান সাইরাস৷ ইঙ্গিত স্পষ্ট ছিল৷ রতন টাটার উদ্দেশ্যে একের পর এক তোপ দাগায় টাটার ভাবমূর্তিতে যে কালি পড়ছিল তা বলাই বাহুল্য৷ আর এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হল৷ টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকেও ছাঁটা হল তাঁকে৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন ও পি ভাট৷
এই সিদ্ধান্তের পর টাটাদের সঙ্গে সাপুরজি-পালোনজি গোষ্ঠীর সম্পর্কও যে প্রশ্নের মুখে পড়ল তা বলাই যায়৷ টাটা গোষ্ঠীতে ব্যক্তিগত শেয়ারের নিরিখে শীর্ষে সাপুরজি-পালোনজিরাই৷ যাদের উত্তরসূরি সাইরাস মিস্ত্রি৷ কিন্তু এই সিদ্ধান্তের পর ব্যবসায়িক ক্ষেত্রে আরও রদবদল হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! ভিডিও ভাইরাল হতে সাফাই, ‘লাড্ডু খেতে এসেছিলাম’
-
জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর
-
হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর