সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নম্বর কম পাওয়ায় ছাত্রদের পিঠে বেত ভাঙলেন শিক্ষক। যতক্ষণ না পর্যন্ত ছাত্ররা রক্তাক্ত হল থামলেন না। আর এই ঘটনায় এবার ছাত্রদের অভিযোগে গ্রেপ্তার করা হল শিক্ষককে।
হায়দরাবাদের শ্রী চৈতন্য জুনিয়র কলেজের শিক্ষক ডোরাবাবু। গত আট বছর ধরে এই কলেজেই পড়ান তিনি। কিন্তু কোনওদিন তাঁর পড়ানোর বিষয়ে এত কম নম্বর পায়নি পড়ুয়ারা। এবার তা হওয়ায় বেজায় রেগে যান ওই শিক্ষক। জানা যাচ্ছে, প্রত্যেক ছাত্রকেই বেত দিয়ে মেরে রীতিমতো রক্তাক্ত করে দেন তিনি। এরপরই ছাত্রদের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।
হায়দরাবাদের শিক্ষকের এই ভয়ানক আচরণের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই বিতর্কের পারদ মাথাচাড়া দিয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ কেন নেয়নি, তা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশের কাছে জেরায় তিনি জানিয়েছেন, ক্লাসের বেশিরভাগ ছাত্রই খুব খারাপ ফল করেছে। এরকমটা আগে কখনও হয়নি। যদিও ছাত্রদের অভিযোগ শিক্ষকের খারাপ পড়ানোর জন্যই ফল খারাপ হয়েছে।
শিক্ষকের বিরুদ্ধে সেকশন ৩৫৪, আইপিসি ৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সঞ্জীবা রেড্ডি নজর পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১