সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে খুনের পর মেয়েকে ধর্ষণ করার অভিযোগ৷ অপমানে আত্মঘাতী ওই যুবতী৷ এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে পুলিশ ইতিমধ্যেই স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করেই থমথমে আপার অসমের শিবসাগর জেলা৷
[সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে ঝুলছে ৪ হাজার মামলা, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট]
মা মারা গিয়েছিলেন বেশ কয়েকবছর আগেই৷ ছেলে ও মেয়েকে নিয়ে সংসার ছিল দরিদ্র কৃষক এক বাবার৷ সোমবার রাতে ছেলে বাড়ি না থাকায় মেয়েকে নিয়েই ছিলেন৷ অভিযোগ, স্থানীয় এক মাছ ব্যবসায়ী প্রায়ই বছর আঠারোর যুবতীকে প্রেমের প্রস্তাব দিত৷ তবে যুবতীর মন গলেনি তাতে৷ প্রেমের প্রস্তাব খারিজ করে দিয়েছিল সে৷ ওই যুবকের চোখে এটিই ছিল সবচেয়ে বড় ‘অপরাধ’৷ তাই ‘অপরাধী’-কে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিল মাছ ব্যবসায়ী৷ প্রতিশোধ স্পৃহা থেকেই সোমবার মধ্যরাতে যুবতীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সে৷ এরপর পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢোকে৷ প্রথমে যুবতীর বাবাকে কুঠার দিয়ে আঘাত করে৷ ঘুমন্ত অবস্থায় কুঠারের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ বাবাকে খুনের পর ওই যুবতীকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ আরও অভিযোগ, আক্রোশ মেটাতে ধর্ষণের পর যুবতীকে বেধড়ক মারধরও করে ওই মাছ ব্যবসায়ী৷ অচৈতন্য হয়ে পড়েন নির্যাতিতা৷জ্ঞান ফেরে পরদিন সকালে৷ কোনওক্রমে বাড়ি থেকে বেরিয়ে গোটা ঘটনা প্রতিবেশীদের জানান৷ অভিযুক্ত দাদু হোসেনের বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান নির্যাতিতা৷
[দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকেই ‘খতম’ হবে জঙ্গি মাসুদ আজহার, হুঁশিয়ারি যোগীর]
অভিযোগ জানানোর পর অবশ্য আর প্রকাশ্যে আসেননি নির্যাতিতা। রাতের দিকে প্রতিবেশীরা খোঁজ নিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি৷ প্রতিবেশীদের দাবি, বাবার মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবতী৷ পুলিশের কাছ থেকে ফেরার পর থেকেই অন্যরকম আচরণ করছিলেন ওই যুবতী৷ মানসিক অবসাদ থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দাদু হোসেনকে গ্রেপ্তার করেছে৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে