Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নাচতে নাচতে মঞ্চে মৃত্যু কিশোরীর, নেটদুনিয়ায় ভাইরাল শেষ মুহূর্তের ভিডিও

কিশোরীর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০১৮, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০১৮, ১৫:৪৩

options
link
নাচতে নাচতে মঞ্চে মৃত্যু কিশোরীর, নেটদুনিয়ায় ভাইরাল শেষ মুহূর্তের ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি গানের তালে নাচের অনুষ্ঠান চলছে৷ নাচ শুরুর দশ সেকেন্ডের মধ্যেই স্টেজে পড়ে গেল কিশোরী৷ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় কিশোরী৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভলিতে৷ এই ঘটনার ভিডিওই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ ভাইরাল ভিডিওই সুর কেটেছে অনুষ্ঠানের৷

[কাশ্মীরে নিকেশ সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী জঙ্গি]

পুলিশসূত্রে খবর, মুম্বইয়ের কান্দিভলির পশ্চিম লালজি পাড়ায় ২৩ নভেম্বর থেকে নানারকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলছিল। আয়োজক বিজেপি নেতা কমলেশ যাদব। মঙ্গলবার ছিল নাচের প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করতে যায় অনিশা শর্মা নামে বছর বারোর এক কিশোরী। ওই কিশোরী পশ্চিম কান্দিভলির বাসিন্দা৷ সে সপ্তম শ্রেণির ছাত্রী৷ আর পাঁচজনের মতো অনিশা স্টেজে উঠে নাচ শুরু করে৷ সুর কাটে আচমকাই৷ প্রায় দশ সেকেন্ড নাচতে নাচতে হঠাৎই সজোরে মঞ্চে আছড়ে পড়ে কিশোরী৷ সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারায় বছর তেরোর অনিশা। উদ্যোক্তারা তার হুঁশ ফেরানোর চেষ্টা করে৷ তাতে যদিও লাভ হয়নি৷ জ্ঞান ফেরানো সম্ভব হয়নি অনিশার৷ এরপর সঙ্গে সঙ্গেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্যোক্তারা অনিশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[স্টেশন থেকে উদ্ধার একগুচ্ছ মাথার খুলি এবং কঙ্কাল, গ্রেপ্তার পাচারকারী]

স্টেজে নাচতে নাচতে কিশোরীর পড়ে যাওয়ার ঘটনা ভিডিও করেন একজন দর্শক৷ সেই ভিডিওই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷

[কড়া নিরাপত্তায় মধ্যপ্রদেশে শুরু ভোটগ্রহণ, সাতসকালে মন্দিরে কং-বিজেপি]

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, কিশোরী নাচ শুরু করতেই স্টেজে পড়ে যায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, কিশোরীর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে কিশোরী কোনওরকম চাপে ছিল কি না, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের৷ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। তবে তারা তেমন কোনও সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে। কিশোরীর মৃত্যুর কারণ জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.