সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত৷ এবারে পাক সেনার গুলির শিকার সাধারণ বাসিন্দারা৷ মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় পাক রেঞ্জার্সের মর্টার শেল বর্ষণে মৃত্যু হয়েছে রবীন্দর কউর (১৯) নামে এক তরুণীর৷ জখম হয়েছেন আরও তিনজন৷
শুধু সাম্বা জেলাই নয়, মঙ্গলবার সকাল থেকেই গোলাগুলির লড়াই চলছে রামগড়, আর্নিয়া, নৌশেরার সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে৷ ২৯ সেপ্টেম্বর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে অশান্ত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলি৷ সেনা সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬০ বারেরও বেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী৷ প্রত্যেকবারই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা৷
তবে এই হামলাগুলিতে অন্তত ১১ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন৷ যার মধ্যে ৮ জন নিরাপত্তা কর্মী এবং বাকি ৩ জন সাধারণ বাসিন্দা৷ আহত ৪০ জনেরও বেশি৷ সেনা সূত্রের খবর, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর
-
হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
অঙ্কিতার পর সোহিনীকে ‘হেনস্তা’? বিস্ফোরক অভিযোগে দেবালয় বললেন ‘অনেক ক্ষতি…’