সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ নাবালিকার অসুখ সারানোর নামে যৌন হেনস্তার অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। মঙ্গলবার এই গ্রেপ্তারির তথ্য প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ত্রমন্ত্রের দ্বারা সব অসুখ সারিয়ে দেওয়া হবে। নাবালিকার পরিবারকে এমনটাই আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত ধর্মগুরু। সেইমতো গত ৯ অক্টোবর নির্মল জেলায় এক নদীর তীরে পূজাপাঠ করেন। এরপর ১১ অক্টোবর আদিলাবাদে ওই পরিবারের বাড়িতে ওঠে অভিযুক্ত। পরিবারকে জানায়, পুরোপুরি সুস্থ করতে গেলে মেয়েটির সঙ্গে একান্তে কিছু রীতি পালনের প্রয়োজন রয়েছে। এরপর মেয়েটিকে নিয়ে একটি ঘরে ঢুকে যান ওই ধর্মগুরু। অন্য ঘরে অপেক্ষা করতে থাকে মেয়েটির পরিবার। অভিযোগ, সেখানেই নাবালিকার যৌন হেনস্তা করে ওই ধর্মগুরু।
মেয়েটির পরিবারের দাবি, যৌন হেনস্তার পর নাবালিকাকে হুমকি দেওয়া হয় এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য। কাউকে কিছু জানালে অসুখ সারবে না। এদিকে ধর্মগুরুর কুকীর্তির কথা জানতে পেরে নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো তদন্তে নামে পুলিশ। গত মঙ্গলবার আদিলাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই ধর্মগুরুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে