সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ষোলো দিন ধরে বেড়েছিল পেট্রলের দাম৷ তারপর কমেছিল মোটে এক পয়সা৷ সেই হার দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই৷ দেশের মানুষ প্রশ্ন তুলেছিলেন এ কি রসিকতা নাকি! তারপর ছয়, সাত পয়সা হয়ে সর্বোচ্চ দাম কমেছে ৯ পয়সা৷ এবার সে পয়সা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফিরিয়ে দিয়ে কেন্দ্রকে জবাব দিলেন এক ব্যক্তি৷
[ ভারতীয় সংবিধান এই মুহূর্তে বিপন্ন, মত গোয়ার আর্চবিশপের ]
নেটদুনিয়ায় এখন ঘুরছে সে ছবি৷ গায়ত্রী ব্যাংকের চেক, পেয়ির জায়গায় লেখা প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড৷ অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যই চেকটি কাটা হয়েছে৷ কিন্তু অর্থের জায়গায় চোখ রেখেই সকলে তাজ্জব হচ্ছেন৷ লেখা আছে ৯ পয়সা৷ ভাষায় এবং সংখ্যায় একই৷ কোথাও কোনও ফারাক নেই৷ ভুল যে ওই ব্যক্তি লেখেননি তা স্পষ্ট৷ তাহলে লিখলেন কেন? আসলে কেন্দ্রকে জবাব দিতেই এই চেক কাটা হয়েছে৷ অগ্নিমূল্য পেট্রলের জেরে প্রায় দিশেহারা দিশেবাসী৷ কিন্তু এখনও কোনও সদর্থক পদক্ষেপ করেনি প্রশাসন৷ কখনও বলা হচ্ছে জিএসটি কাউন্সিলের অন্তর্ভুক্ত করা হবে পেট্রোপণ্যকে৷ কখনও আবার অন্য কিছু৷ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না৷ ফলে দাম কমছে না পেট্রলের৷ অনেকের আবার ধারণা, দাম বাড়তে বাড়তে শ’য়ের কোটা ছুঁলে তবেই তা কমানোর দিকে ঝুঁকবে প্রশাসন৷ বিশেষ কিছু পদক্ষেপ নিলে এই মুহূর্তে দাম কমতেও পারে৷ যেভাবে দু’একটি রাজ্য ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ সেভাবে কেন্দ্রও কোনও পদক্ষেপ নিতে পারত৷ তবে ভোটের মুখে সে পদক্ষেপ নিয়ে তা নির্বাচনী প্রচারে কাজে লাগানো হবে বলেও কেউ কেউ মনে করছেন৷
#Telangana resident donates 9 paisa to PM relief fund. This was the amount he saved after marginal drop in fuel price. pic.twitter.com/K1QbP7BGw3
— SAKSHI KHANNA (@tweetsakshi) June 5, 2018
জল্পনা যাই হোক না কেন পেট্রলের ছেঁকা লাগছে আম আদমির গায়ে৷ ষোলো দিনের মূল্যবৃদ্ধির পর যদি ৯ পয়সা সর্বোচ্চ দাম কমে তবে আর বলার কিছু থাকে না৷ কটাক্ষেই তাই কেন্দ্রকে জবাব দিয়েছেন তেলেঙ্গানার ওই ব্যক্তি৷ ৯ পয়সা দাম কমায় বেঁচেছে এটুকুই৷ সেটুকু তিনি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে৷ রসিকতার ছলে তাঁর এই প্রতিবাদ ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের