Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Telangana Municipal Election Results 2026

দক্ষিণই নয়া দুর্গ কংগ্রেসের! তেলেঙ্গানায় নির্বাচনে জয়জয়কার হাত শিবিরের, ব্যালটে ভোটে সাফ বিজেপি

স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হয়নি। ভোট হয়েছিল ব্যালটে। ফলে ভোটগণনা সময়সাপেক্ষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:০৮

options
link
দক্ষিণই নয়া দুর্গ কংগ্রেসের! তেলেঙ্গানায় নির্বাচনে জয়জয়কার হাত শিবিরের, ব্যালটে ভোটে সাফ বিজেপি zoom
তেলেঙ্গানায় কংগ্রেসের জয়জয়কার। ফাইল ছবি।
Advertisement

ক্রমে দক্ষিণ ভারতকে নিজেদের দুর্গে পরিণত করছে কংগ্রেস! কেরলের পর তেলেঙ্গানার স্থানীয় নির্বাচনেও (Telangana Municipal Election Results 2026) জয়জয়কার হাত শিবিরের। অন্তত প্রাথমিক ফলাফলে তেমনই ইঙ্গিত। কংগ্রেসের দাপটে কার্যত ধুয়েমুছে সাফ বিজেপি। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে কিছুটা প্রতিরোধ গড়ল ভারত রাষ্ট্র সমিতি।

গত ১১ ফেব্রুয়ারি তেলেঙ্গানার ১১৬টি পুরসভা এবং ৭টি পুরনিগমে নির্বাচন হয়। শুক্রবার সকালে শুরু ভোটগ্রহণ। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস শাসিত রাজ্যটিতে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হয়নি। ভোট হয়েছিল ব্যালটে। ফলে ভোটগণনা সময়সাপেক্ষ। তবে এ পর্যন্ত যা ফলাফল পাওয়া গিয়েছে তাতে রাজ্যে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি।

Advertisement
Telangana Municipal Corporation Election Results: Congress takes huge lead, BJP sinks
তেলেঙ্গানায় কংগ্রেসের মুখ রেবন্ত। ফাইল ছবি।

দুপুর দেড়টা পর্যন্ত যা ফলাফল প্রকাশিত হয়েছে তাতে ১১৬টি পুরসভার ২৫৮২টি ওয়ার্ডের মধ্যে ঘোষিত ফলাফলে কংগ্রেস এগিয়ে ৫০৬ ওয়ার্ডে। গত লোকসভা নির্বাচনে রাজ্যের রাজনীতি থেকে কার্যত উবে যাওয়া ভারত রাষ্ট্র সমিতি এবার কামব্যাকের ইঙ্গিত দিচ্ছে। এ পর্যন্ত ঘষিত ফলাফলে বিআরএস এগিয়ে ২৮২ আসনে। বিজেপি এখনও ৩ সংখ্যায় পৌঁছতে পারেনি। এ পর্যন্ত তাদের ঝুলিতে গিয়েছে ৭৫টি আসন। গত লোকসভা নির্বাচনেও তেলেঙ্গানায় ১৭টির মধ্যে আট আসনে জিতেছিল বিজেপি। সে হিসাবে দেখতে গেলে এবার কার্যত সাফ হওয়ার মুখে গেরুয়া শিবির। এ তো গেল পুরসভার ফল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ পুরনিগমের ৭টিতেই এগিয়ে কংগ্রেস। এই ফলাফল ধরে রাখতে পারলে তেলেঙ্গানায় ঐতিহাসিক হতে চলেছে হাত শিবিরের জন্য।

এমনিতে স্থানীয় নির্বাচনে শাসকদলের দিকে ভোট দেওয়ার প্রবণতা দেখা যায়। তবে যেভাবে একপেশেভাবে তেলেঙ্গানায় কংগ্রেস এগোচ্ছে, সেটা খানিকটা অপ্রত্যাশিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি দক্ষিণ ভারতকেই নয়া দুর্গ বানাচ্ছে কংগ্রেস। কর্নাটকে কংগ্রেসের সরকারের। সদ্য কেরলের স্থানীয় নির্বাচনেও এগিয়ে ছিল হাত শিবির। আসন্ন তামিলনাড়ু এবং পুদুচেরির নির্বাচনে হট ফেভারিট কংগ্রেস জোট। এবার তেলেঙ্গানাতেও একচেটিয়া জয়ের পথে হাত শিবির।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.