Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

ঘুষ চাওয়ার প্রতিবাদ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা ২ যুূবকের

দুর্নীতিমুক্ত প্রশাসন কি সোনার পাথরবাটি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৬:৫২

options
link
ঘুষ চাওয়ার প্রতিবাদ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা ২ যুূবকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ক্ষমতায় আসা থেকেই প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, বাস্তবে, পরিস্থিতির কোনও বদল  হয়েছে কি?  তেলেঙ্গানার একটি ঘটনা ফের এই প্রশ্নটাই উঠল। কী হয়েছে দক্ষিণের এই রাজ্যে?  রাজস্ব দপ্তরের স্থানীয় এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলে বিধায়কের কার্যালয়ের সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২ যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে ভরতি।

[যোগীর রাজ্যে শিশুদের মৃত্যুমিছিল অব্যাহত, ফের কাঠগড়ায় অক্সিজেনের অভাব]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তেলেঙ্গানারা সিদ্দিপেট জেলার গুদেম গ্রামের বাড়ি মানকলি শ্রীনিবাসন ও ইয়ালালা পার্সারামুলু নামে ওই দুই যুবকের। সরকারি প্রকল্পে বিনামূল্যে জমি পেতে চেয়েছিলেন তাঁরা। সেইমতো প্রকল্পের উপভোক্তাদের তালিকায় নাম নথিভুক্ত করার জন্য গ্রামের রাজস্ব আধিকারিকের কাছে যান মানকলি ও ইয়ালালা। অভিযোগ, তাঁদের নাম নথিভুক্ত করার জন্য ঘুষ চান ওই রাজস্ব আধিকারিক। নেহাতই গরিব পরিবার। ঘুষ দেওয়ার মতো সামর্থ্য ছিল না ওই দুই যুবকের। তাই স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন মানকলি ও ইয়ালালা। কিন্তু, বিধায়ক তখন তাঁর দলীয় অফিসে ছিলেন না। বিধায়ককে না পেয়ে, তাঁর কার্যালয়ে সামনেই পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন ওই দুই যুবক। কিন্তু, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অঘটন ঘটেনি। অগ্নিদগ্ধ অবস্থায় দুজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিপণ্মুক্ত নন তাঁরা।

[মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে]

ঠিক কোন পরিস্থিতিতে বা কী কারণে ওই দুই যুবক আত্মহত্যা চেষ্টা করেছে, তা খতিয়ে দেখার জন্য জেলার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছে তেলেঙ্গানার ইটেলা রাজেন্দর। ওই দুই যুবককে দেখতে হাসপাতালেও যান তিনি।

[ফের শিরোনামে এক ভণ্ড, দেখুন ‘কিসিং বাবা’র ভাইরাল কীর্তি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.