মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। উদ্ধার হয়েছে অত্যাধুনিক হাতিয়ার।
মঙ্গলবার কুলগামে (Kulgam) ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হয় সন্ত্রাসবাদীদের। সেই সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গির। এখনও পর্যন্ত মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র-সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
[আরও পড়ুন: পুরোহিতের জাত বিচার্য নয়, যুগান্তকারী রায় মাদ্রাজ হাই কোর্টের]
এদিকে, সোমবার কাশ্মীরের চার জেলায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা । পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই এই অভিযান বলে খবর। কুলগাম, বান্দিপোরা, শোপিয়ান, পুলওয়ামার বারোটি জায়গায় তল্লাশি চালানো হয়।
[আরও পড়ুন:মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল প্রমীলা বাহিনী]
উল্লেখ্য, গত শুক্রবারই কাশ্মীরের (Kashmir) কুপওয়ারায় খতম হয় ৪ জঙ্গি। পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (LoC) থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল তারা। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে নিকেশ হয় ওই জেহাদিরা।
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?