সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে দেশকে রক্তাক্ত করার ছক। জেহাদিদের ষড়যন্ত্রের পর্দা ফাঁস। এক গোপন গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব পুলিশকে নিশানা করে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কুখ্যাত জঙ্গি জাকির মুসা ওরফে জাকির রশিদ ভাট। এই মর্মে দুই রাজ্যের পুলিশবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন গোয়েন্দারা।
[অগস্টা দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার ‘মিডল ম্যান’, কেলেঙ্কারি ফাঁসের ভয়ে উদ্বিগ্ন কংগ্রেস নেতারা]
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন থানা, পুলিশের সদরদপ্তর ও চৌকিগুলির উপর আত্মঘাতী হামলা চালাতে পারে ‘আনসার গজওয়াত উল হিন্দ’ নামের জঙ্গি সংগঠনটি। আল কায়দার মদতপুষ্ট সংগঠনটির মাথা মুসা। ইতিমধ্যে পাঞ্জাব ও কাশ্মীরে রেইকি করেছে মুসার ডেপুটি রেহান। এক রিপোর্টের মতে ইসলামিক স্টেটের সঙ্গেও যোগ রয়েছে মুসার। হিজবুল থেকে বিতাড়িত হওয়ার পর আইএস-এ যোগ দেয় মুসা। তাকে হন্য হয়ে খুঁজছে সেনা ও পুলিশ। উপত্যকায় একাধিক নাশকতার নেপথ্যে হাত রয়েছে মুসার। এর আগে হুরিয়ত নেতাদের মুণ্ডচ্ছেদ করার হুমকিও দিয়েছিল মুসা। তার দাবি ইসলামিক সাম্রাজ্য গড়ার পথ থেকে সরে গিয়েছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা। তাই তাদের হত্যা করতে হবে। একই সঙ্গে ‘কাফের’দের রক্তে কাশ্মীরের মাটি লাল করার ডাক দেয় সে। তবে মুসার সঙ্গে কাশ্মীরি জঙ্গিগোষ্ঠির অভ্যন্তরীণ লড়াই চলছে। ফলে কিছুটা হলেও বেকায়দায় রয়েছে ওই জঙ্গি নেতা।
সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ভারতকে পঙ্গু করতে নৌসেনার যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। নৌসেনার জাহাজগুলিকে নিশানা বানাতে আত্মঘাতী ডুবুরি বাহিনী তৈরি করছে জইশ-ই-মহম্মদ। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করা এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, নৌসেনার রণতরীগুলিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জইশ। জঙ্গি সংগঠনটিকে মদত দিচ্ছে পাক সেনা। পাকিস্তানের বাহাওয়ালপুরে চলছে জঙ্গিদের প্রশিক্ষণ। সতর্কবার্তার পর দেশজুড়ে নৌসেনা ঘাঁটিগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি সংসদে হামলা চালাতে পারে খলিস্তানি জঙ্গিরা বলেও সতর্ক করেছেন গোয়েন্দারা।
[একুশের সভা উপলক্ষে হাওড়া স্টেশনে গ্রিন করিডর, মোতায়েন অতিরিক্ত বাহিনী]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর