সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নিষিদ্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ! এই নিরিখেই সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিলেন হরিয়ানার আন্দোলনকারী সুদীপ যাদব৷ হোয়াটসঅ্যাপ ভারতের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক এই নিরিখেই পিটিশন জমা দেওয়া হয়৷ ২৯ জুন সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির দিন ধার্য করেছে৷
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে গ্রাহক পরিষেবাকে আরও উন্নত করার স্বার্থে হোয়াটসঅ্যাপে ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশন পদ্ধতি চালু করা হয় সংস্থার তরফে৷ এই ব্যবস্থা চালু হলে, প্রেরকের হোয়াটসঅ্যাপ মেসেজ কেবল গ্রাহকই পড়তে পারবেন৷ এই বার্তা সংস্থার পক্ষেও জানা সম্ভব নয়৷ কিন্তু সাধারণের সুবিধার পাশাপাশি এই এনক্রিপশন পদ্ধতি সন্ত্রাসবাদীদের পরোক্ষ সাহায্য করছে, এমনটাই দাবি করেন সুদীপ৷ এনক্রিপশন পদ্ধতির সাহায্যে জঙ্গিগোষ্ঠীগুলি নিজেদের মধ্যে বার্তা আদানপ্রদান খুব সহজেই করতে পারবে৷ গোয়েন্দাসংস্থাগুলি তো নয়ই, স্বয়ং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সেই খবর জানতে পারবে না৷ এতে বিপদের আশঙ্কা আরও বেড়ে যাবে৷
এই সমস্যার সমাধানের জন্যই দেশে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার পক্ষে পিটিশন জমা দিয়েছেন সুদীপ৷ হোয়াটসঅ্যাপে এনক্রিপশনের বিরোধিতা করে আগেই ‘ট্রাই’-এ চিঠি পাঠিয়েছিলেন সুদীপ৷ কিন্তু টেলিকম দফতর কোনওরকম প্রতিক্রিয়া না দেওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন সুদীপ৷
পিটিশন শুনে বিচারপতি কী রায় দেবেন তার উপরই নির্ভর করে রয়েছে দেশে হোয়াটসঅ্যাপ পরিষেবার ভাগ্য৷ ২৯ জুনই জানতে পারা যাবে ভারতে আদৌ হোয়াটসঅ্যাপ বৈধ থাকবে কি না!
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ