সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। তিনি দাবি করেছেন, আজকাল বিজ্ঞানের যুগে যে টেস্ট টিউব বেবি নিয়ে মাতামাতি হচ্ছে, তার সূচনা কিন্তু হাল আমলে নয়। টেস্ট টিউব বেবির ধারণা ছিল রামায়ণের যুগেও। সেই যুগ থেকে আজ অবধি চলে আসছে এই ধারণা। স্বয়ং সীতাই তো তার প্রমাণ।
দীনেশ শর্মা জানিয়েছেন, রামায়ণের যুগেই উৎপত্তি টেস্ট টিউব বেবির। এই উক্তির সপক্ষে যুক্তিও দেখিয়েছেন তিনি। বলেছেন, প্রচলিত রয়েছে সীতা ধরিত্রীর কন্যা। মাটির পাত্রে তাঁকে পাওয়া গিয়েছিল। সেখান থেকে তাঁকে পেয়েছিলেন জনকরাজ। এর মানে তো পরিষ্কার। সেই রামায়ণের যুগেও টেস্ট টিউব বেবি ছিল। নাহলে একটা ছোট্ট মেয়েকে মাটির পাত্রে পাওয়া গেল কেন? সীতার মাটির পাত্রে জন্মানো তো টেস্ট টিউব বেবিরই নামান্তর।
[ দেশজুড়ে ১০ দিন ধর্মঘটের ডাক কৃষকদের, খাদ্য সংকটের আশঙ্কা ]
তবে শুধু রামায়ণেই আটকে থাকেননি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। মহাভারতকেও টেনে এনেছেন। হিন্দি সাংবাদিকতা দিবসের দিন তিনি বলেন, সাংবাদিকতার শুরু সেই মহাভারতের আমলে। অন্ধ ধৃতরাষ্ট্রের সামনে যুদ্ধের অনুপুঙ্খ বর্ণনা দিয়েছিলেন সঞ্জয়। তাঁর মতে এ যদি লাইভ টেলিকাস্ট না হয় তবে আর কী? এমনকী পৌরাণিক যুগে গুগল ছিল বলেও মত তাঁর। তবে এই গুগল ইন্টারনেটের সাহায্যে চলে না। উপমুখ্যমন্ত্রীর মতে, সেযুগের গুগল ছিলেন নারদ মুনি। তিনি যে কোনও খবর এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতেন। এটা তো গুগলেরই মানবিক সংস্করণ। আজকাল গুগল যে কাজটা করে, নারদ সেযুগে সেই কাজটাই করতেন।
[ ‘সাংবাদিকতার শুরু মহাভারতেই, সে যুগের গুগল ছিলেন নারদ মুনি’ ]
তবে দীনেশ শর্মাই প্রথম ব্যক্তি নন। মহাভারতকে তাঁর আগে দেশের একজন মুখ্যমন্ত্রীও আধুনিক যুগে টেনে এনেছেন। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেছিলেন, মহাভারতের আমলে ছিল ইন্টারনেট। স্যাটেলাইট প্রযুক্তিও ছিল। আর এই নারদ সম্পর্কিত বিষয়টি নিয়েও আগে চর্চা হযেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও নারদকে গুগলের সঙ্গে তুলনা করেছিলেন। তারই উত্তরসূরীর পদে এবার বসলেন দীনেশ শর্মা।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! ভিডিও ভাইরাল হতে সাফাই, ‘লাড্ডু খেতে এসেছিলাম’
-
জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর
-
হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর