সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিগুণ টাকার ‘টোপে’ দুই ঠকবাজের ছকে পড়ে প্রায় ৪১ লক্ষ টাকা খোয়ালেন মহারাষ্ট্রের থানের এক বাসিন্দা। ইতিমধ্য়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত।
সোশাল মিডিয়াতে চোখ রাখলেই নজর পড়ে বিভিন্ন ব্যবসায়িক বিজ্ঞাপন। তার কোনটা আসল আর কোনটা যে ‘টোপ’ তা বোঝাই ভার। তাই লোভনীয় প্রস্তাবে পা দিয়ে ঠকে যাওয়াটা নতুন কিছু নয়। প্রতিনিয়তই ঘটে চলেছে এমন ঘটনা। এই ধরণের টোপে যাতে কেউ পা না দেন, তার জন্য আমজনতাকে সচেতন করার চেষ্টা করছে সরকার এবং ব্যাঙ্কগুলি। যদিও এই ধরণের অপরাধের সংখ্যাটা কিন্তু কমছে না, বরং রোজ বাড়ছে। যেমনটা ঘটল ৪৮ বছর বয়সী মহারাষ্ট্রের থানে শহরের এক বাসিন্দার সঙ্গে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৪৮ বছর বয়সি ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তিনি ফেসবুকে একটি ব্যবসায়িক বিজ্ঞাপন দেখেছিলেন। সেটিতে আগ্রহী দেখিয়ে কর্তৃপক্ষের সঙ্গে উনি যোগাযোগ করেন। তাঁদের পরামর্শ মতো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যও হন । যেখানে প্রতারকরা অভিযোগকারী ওই ব্যক্তিকে আইপিও-তে বিনিয়োগ করার জন্য প্রলুব্ধ করে।
চলতি বছরের মে ও জুন মাসে ওই প্রতারিত ব্যক্তি সবমিলিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। পরে তার অ্যাকাউন্টে দেখায় যে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৮৮লক্ষ টাকায়। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু ওই ব্যক্তির সন্দেহ হয়, যখন তিনি কোনও ভাবেই সেই টাকা তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারছিলেন না। পাশাপাশি প্রতারকরা তাঁকে জানায় ওই টাকা তুলতে হলে প্রথমে মোট টাকার ২০ শতাংশ কর হিসেবে জমা দিতে হবে। তখনই ওই ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
প্রতারিতের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৪-র ৪ ধারায় প্রতারণা, ও ৩-এর ৫ ধারার কমন ইন্টেশন (যখন একাধিক অপরাধীরা একই অপরাধের সঙ্গে যুক্ত থাকে) আওতায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের বিধানগুলোও এই ক্ষেত্রে প্রয়োগ করা হবে।
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?