সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে নতুন ২০ ও ৫০ টাকার নোট আনার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর ৫০০ ও ২০০০ টাকার নয়া নোট নিয়ে এসেছে আরবিআই৷ রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে ২০ ও ৫০ টাকারও নতুন নোট বাজারে আনার কথা জানাল রিজার্ভ ব্যাঙ্ক৷
আরবিআই স্পষ্ট করেছে, নতুন নোটগুলির পাশাপাশি ২০ ও ৫০ টাকার পুরনো নোটগুলিও চালু থাকবে৷ নতুন নোটে আমূল কোনও পরিবর্তন আনা হচ্ছে না৷ তবে, ৫০ টাকার নতুন নোটের নম্বর প্যানেলে ইনসেট লেটার থাকবে না৷ অন্যদিকে, ২০ টাকার নতুন নোটের দুটি নম্বর প্যানেলেই ইংরেজি ‘এল’ অক্ষরটি থাকবে বলে জানিয়েছে আরবিআই৷ দুটি নতুন নোটেই আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেলের স্বাক্ষর থাকবে৷ ২০১৬ সালে নোটগুলি মুদ্রিত হয়েছে বলে সেই সংখ্যাটিও নোটের পিছন দিকে ছাপা থাকবে৷
- নৌবাহিনী দিবসে জেনে নিন নৌসেনাকে নিয়ে ১০টি চমকপ্রদ তথ্য
- এবার নবীন প্রজন্ম বিনামূল্যে পাবে টকটাইম ও ইন্টারনেট পরিষেবা
- আকবর-সেলিমের বৈরিতা ও এক মোগলাই খানার গপ্পো
- প্রীতি জিন্টার ভাইয়ের রহস্যমৃত্যু, অভিযোগের তির স্ত্রীর দিকে
- ১০ টাকা নিয়ে বচসা, ট্যাক্সিচালককে পিটিয়ে মারল তিন যাত্রী
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন