Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

মোহন- এক অভাগা হাতির মুক্তি লাভের কাহিনি

মুক্ত হয়ে নয়া ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে মোহন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৬, ১৭:১৭

options
link
মোহন- এক অভাগা হাতির মুক্তি লাভের কাহিনি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৈশব কাকে বলে, কোনও দিন জানতে পারেনি মোহন৷ মায়ের লেজ ধরে মুক্ত আকাশের নিচে ঘুরতে গিয়ে কখন যে দলছুট হয়ে পড়েছিল, আজ আর খেয়াল নেই৷ কিন্তু সেই সময়ই শুরু হয়ে গিয়েছিল বিশ্বের সবচেয়ে অভাগা হাতির দুর্দশার কাহিনি৷

চোরাশিকারির হাতে অপহৃত হয়ে স্বাধীনতা হারিয়েছিল ছোট্ট মোহন৷ কী করতে হয়নি তাঁকে – রাস্তায় ঠায় দাঁড়িয়ে থেকে ভিক্ষে চাওয়া, উৎসবের ভারি পোশাক গায়ে চাপিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া৷ কোনও দিন হয়তো বা আধপেটা খাবার জুটত, কোনও দিন কপালে থাকত শুধুই মারধর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় ৫০ বছর এইভাবেই কেটে গিয়েছিল৷ বাকি জীবনটাও হয়তো এইভাবেই কাটত৷ যদি না বিশ্বের সবচেয়ে অভাগা হাতিটিকে উদ্ধার করত এক স্বেচ্ছাসেবি সংস্থা৷ উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে যখন প্রাণীকল্যাণ সংস্থার কর্মীরা মোহনকে উদ্ধার করেন, তার সারা গায়ে ছিল আঘাতের চিহ্ন৷ কখনও আধপেটা খেয়ে, কখনও বা অনাহারে থাকার ফলে অপুষ্টিতে ভুগছিল ৫৫ বছরের মোহন৷

বেশ কিছুদিন হস্তিসংরক্ষণ এবং পালনকেন্দ্রে রাখা হয়েছিল মোহনকে৷ প্রাণীকল্যাণ সংস্থার কর্মীদের চেষ্টায় একটু একটু করে সুস্থ হয়ে ওঠে গজানন৷ সেই কারণেই তাঁকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ মুক্ত হয়ে নিজের নতুন ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে মোহন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

elephan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.