সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতবিরেতে বাড়ি ফিরতে বহু মহিলাই বিভিন্ন সংস্থার ক্যাব ডাকেন৷ কিন্তু মহিলা চালকের দেখা মেলে না৷ ফলত নিরাপত্তা নিয়ে খানিকটা সংশয়, ভয় ভয় থেকেই যায়৷ এ দেশে মহিলা চালক অবশ্য বিরল নয়৷ আবার সাধারণ ক্যাবে মহিলাদের হেনস্তা হওয়ার ঘটনাও আকছার দেখা যায়৷ এ দুই বাস্তবতার ভিতর ফারাক ক্রমশ কমছে৷ কেননা এবার মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে স্টিয়ারিংয়ে হাত রাখছেন মহিলা চালকরাই৷
[ ৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা ]
গোটা দেশেই এরকম বেশ কিছু ক্যাব সার্ভিস চালু হয়েছে৷ ‘অন কল’ এই ট্যাক্সিগুলিকে প্রয়োজনমতো ফোন করে ডেকে নেওয়া যায়৷ মহিলাদের জন্য আসবেন মহিলা চালকই৷ সমাজকর্মী সুসিবেন শাহ চালু করেছেন প্রিয়দর্শিনী ট্যাক্সি সার্ভিস৷ যেখানে সমস্ত চালকই মহিলা৷ চালকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাকও আছে৷ ফলে চিনতে অসুবিধা হয় না৷ মুম্বইয়ের যেকোনও কোণায় পৌঁছে যান এই চালকরা৷ মহিলাদের নিরাপত্তা তো থাকলই, পাশাপাশি মহিলাদের কর্মসংস্থানেরও একটি দিগন্ত খুলে দিয়েছে এই সার্ভিস৷
[ মাছ ধরতে ব্যাগে গ্রেনেড, বিমানবন্দরে গ্রেপ্তার জওয়ান ]
একইরকম কাজ করে চলেছে কেরলের ‘শি ট্যাক্সি’ বা বেঙ্গালুরুর ‘উইমেন ক্যাবস’৷ তালিকায় থাকবে হায়দরাবাদের ‘শি ক্যাবও’৷ প্রত্যেকটি ক্যাব সার্ভিসেরই তুমুল গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মহিলাদের মধ্যে৷ ফলে বহু মহিলা কর্মসংস্থান হিসেবে চালকের পেশা বেছে নিচ্ছেন৷ এদিকে হেনস্তার হাত থেকে বাঁচতে মহিলারাও এই ধরনের ট্যাক্সি ডাকতেই অনেক স্বচ্ছন্দ বোধ করছেন৷ না চালকের কোনও সংশয় থাকছে, না যাত্রীর কোনও ভয় থাকছে৷ আর এই ভয়হীন সফরই অর্থনৈতিকভাবে এগিয়ে দিচ্ছে মহিলাদের৷ সব মিলিয়ে উইমেন এমপাওয়ারমেন্টের যেন এক নতুন দিশা দেখাচ্ছে এই ক্যাব সার্ভিসগুলি৷
[ নাবালক প্রেমিকের সঙ্গে বাড়িতেই সহবাস, গ্রেপ্তার ২১ বছরের যুবতী ]
সর্বশেষ খবর
-
‘আপনাদের থেকে শিখছি’, অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ মোদি
-
তহবিল ‘দখলে’ সুপ্রিম কোর্টে ঋতব্রত শিবির! কেম্যান-যোগে অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি
-
তীর্থে যাওয়া হল না, মাঝপথে ট্রাকে ধাক্কা গাড়ির, মধ্যপ্রদেশে একই পরিবারের ৪ জনের মৃত্যু
-
বারুইপুর ধর্ষণকাণ্ডে গণপিটুনিতে উসকানি! শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতার
-
ইরানের পরমাণু ঘঁটিতে গোলাবর্ষণ আমেরিকার! ছড়াবে তেজস্ক্রিয় বিকিরণ?