Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Secret Dating Apps

একাকিত্বের জ্বালা! পরকীয়া, যৌন আকাঙ্ক্ষার হাতছানিতে রমরমিয়ে চলছে এই ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলি

হিসাব বলছে, গত পাঁচ বছরে সাড়ে চার কোটিরও বেশি ভারতীয় ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলি ব্যবহার করেছেন কিংবা সেগুলির ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। গত বছর এই অ্যাপগুলিতে ‘সাইন আপ’ করেছেন প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ। তবে এই ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলিকে ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এই  ‘সিক্রেট’ ডেটিং অ্যাপের অর্থ কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৮:০৫

options
link
একাকিত্বের জ্বালা! পরকীয়া, যৌন আকাঙ্ক্ষার হাতছানিতে রমরমিয়ে চলছে এই ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলি zoom
পরকীয়া থেকে যৌন আকাঙ্ক্ষা- সবকিছুরই যেন ডিজিটাল ঠিকানা এখন হয়ে উঠেছে এই ‘সিক্রেট’ অ্যাপগুলি। ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন কিংবা নতুন সঙ্গীর খোঁজ – এসবের হাতছানি দিয়েই জনপ্রিয় হয়ে উঠেছে একাধিক ‘সিক্রেট’ ডেটিং অ্যাপ (Secret Dating Apps)। বিবাহিত হোন কিংবা সম্পর্কে থাকুন, গোপনে নতুন সম্পর্ক গড়ে তোলার ‘প্রতিশ্রুতি’ দিয়ে কোটি কোটি ভারতীয়কে টানছে এই অ্যাপগুলি। পরকীয়া থেকে যৌন আকাঙ্ক্ষা- সবকিছুরই যেন ডিজিটাল ঠিকানা এখন এই প্ল্যাটফর্মগুলি।

হিসাব বলছে, গত পাঁচ বছরে সাড়ে চার কোটিরও বেশি ভারতীয় ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলি ব্যবহার করেছেন কিংবা সেগুলির ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। গত বছর এই অ্যাপগুলিতে ‘সাইন আপ’ করেছেন প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ। তবে এই ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলিতে ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এই  ‘সিক্রেট’ ডেটিং অ্যাপের অর্থ কী? এগুলি প্রচলিত কোনও ডেটিং অ্যাপ নয়। প্রচলিত ডেটিং অ্যাপগুলি মূলত অবিবাহিতদের জন্য তৈরি। কিন্তু এই ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলি বিশেষ কিছু বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে। যেমন- নাম গোপন করে সম্পর্ক স্থাপন, গোপনে শারীরিক সম্পর্ক স্থাপন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্থাপন, সমকামী সম্পর্ক স্থাপন, একসঙ্গে তিন বা অধিকজন মিলে যৌনতায় মেতেও ওঠা ইত্যাদি।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই সমস্ত ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল -’থ্রিফান’ (3Fun), ‘বাডু’ (Badoo), ‘মামবা’ (Mamba), ‘গ্রিন্ডার’ (Grindr), ‘কিসমিয়া’ (Kismia), ‘পিওর’ (Pure), ‘নিম্ফ’ (Nymph) ইত্যাদি। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, এই ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অবিবাহিতদের তুলনায় বিবাহিতরাই বেশি ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতার সুযোগ নিয়ে একাধিক প্ল্যাটফর্ম অত্যন্ত কৌশলের সঙ্গে মানুষের আবেগ, একাকিত্ব, চাহিদা এবং আকাঙ্ক্ষাকে ব্যবসায়িক মডেলে পরিণত করেছে। টিন্ডার ও বাম্বলের মতো মূলধারার ডেটিং অ্যাপগুলি এখনও ভারতের বাজারে শক্তিশালী অবস্থান ধরে রাখলেও গত একবছরে এই ‘সিক্রেট’ ডেটিং অ্যাপগুলির ধাক্কায় এগুলির জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.