সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশনেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তবে প্রয়োগ হতে চলেছে সামনের এপ্রিল থেকে৷ ফের বাড়তে চলেছে নিত্য ব্যবহৃত কিছু সামগ্রীর দাম৷ তালিকায় কিছু সাধারণ মানুষের শখের সামগ্রীও রয়েছে বটে৷
[ভারতের মসনদে বসবেন ‘নরেনদাস’, ৪৫০ বছর আগে বলেছিলেন নস্ত্রাদামুস]
তালিকায় রয়েছে
- সিগারেট
- পান মশলা
- সিগার
- চুরুট
- বিড়ি
- গুটকা, খৈনি জাতীয় সামগ্রী
- এলইডি ল্যাম্পের উপকরণ
- কাজুবাদাম
- অ্যালুমিনিয়ামের উপকরণ
- অপটিক্যাল ফাইবার তৈরি করার পলিমার মোড়া এমএস টেপ
- রুপোর কয়েন
[উত্তরপ্রদেশে ধর্মীয় বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার]
এছাড়াও পয়লা এপ্রিল থেকে বাড়ছে গাড়ি, মোটর সাইকেল ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের পরিমাণ৷ ইতিমধ্যে সেই সুপারিশে গ্রিন সিগন্যাল দিয়েছে ইনসিওরেন্স রেগুলেটরি ও ডেভলপমেন্ট অথোরিটি৷ তবে শুধু দাম বাড়ছে না কিছু প্রয়োজনীয় জিনিসের দাম কমছেও৷
কমার এই তালিকায় রয়েছে
- ঘরে ব্যবহার করার RO মেমব্রেন
- এলএনজি
- সোলার প্যানেলে ব্যবহার হওয়া কাঁচ
- জ্বালানি ও বায়ু দ্বারা চালিত জেনারেটিং সিস্টেম
- চামড়া ট্যান করতে যে ভেষজ সামগ্রী ব্যবহৃত হয়
- পিওএস মেশিন ও ফিঙ্গার প্রিন্ট রিডার
এবং
- প্রতিরক্ষা পরিষেবার গ্রুপ বীমা
[জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার?]
বাড়া ও কমার মাঝে এভাবেই পরিবর্তন আসতে চলেছে মধ্যবিত্ত জীবনে৷ পরিবর্তনের এই আবহেই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ৷
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম