সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শয়নে-স্বপনে-জাগরণে শুধু বলিউড আর বলিউড৷ মায়ানগরীর টানে দেশ ছেড়ে বিদেশবিভুঁইয়ে পড়ে দিনের পর দিন৷ ভারতে এ ঘটনা হামেশাই ঘটে৷ এ আর নতুন কী? নতুন দুই বিদেশি৷ সুইডেনের বাসিন্দা জোহান ও হ্যাম্পাস৷ ফেসবুক ও ইনস্টাগ্রামে যাদের পরিচিতি ‘২ ফরেনার্স ইন বলিউড’ নামে৷
ছোটবেলা থেকেই বলিউড সিনেমাই ধ্যানজ্ঞান দুই সুইডেনবাসীর৷ বয়সের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে মায়ানগরীর ম্যানিয়া৷ খালি স্নাতক হওয়ার অপেক্ষায় ছিলেন৷ শেষ করেই সোজা চলে আসেন স্বপ্নের শহরে৷ লক্ষ্য একটাই, বি-টাউনের মাটিতে নিজেদের জমি তৈরি করা৷
কাজটা কঠিন৷ লাইনও লম্বা৷ তাই ব্যতিক্রমী চাহিদা পূরণ করতে অফ রুটেরই সাহায্য নেন দু’জনে৷ ফেসবুকে তৈরি করেন নিজেদের পেজ ‘২ ফরেনার্স ইন বলিউড’৷ নিজেরাই তৈরি করতে থাকেন ছোট ছোট ভিডিও৷ যাতে হাসির মোড়কে একেবারে বলিউড স্টাইলে তুলে ধরা হয়েছে মুম্বইকে৷
দুই বিদেশির এই কীর্তিকলাপ বেশ মনে ধরেছে ফেসবুকবাসীর৷ মাত্র কয়েক মাসেই পেজে লাইকের সংখ্যা সাড়ে তিন লাখের উপরে পৌঁছে গিয়েছে৷ প্রতি ভিডিওতেই পড়ছে হাজার হাজার লাইক৷
সর্বশেষ খবর
-
মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ নয় তো? খুঁটিনাটি জানতে চেয়ে জেলাশাসকদের ‘ডেডলাইন’ নবান্নের
-
স্বপ্নের উড়ানে ‘আরোহণ ২০২৬’, মেধাকে স্বীকৃতি জানাল ডিসান হসপিটাল
-
সরকারি বালতিও চুরি! শ্রীরামপুরে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
কাঁচামালের তীব্র সংকট! নৈহাটির জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’, বিপাকে হাজার শ্রমিক
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার