সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেষ্টায় ছটফট করছিল ছেলেটা৷ জলের খোঁজেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল৷ রবিবার সন্ধ্যায় ১২ বছরের পাকিস্তানি ছেলেটিকে জল দেওয়ার পাশাপাশি আশ্রয়ও দিয়েছিল ভারতীয় জওয়ানরা৷ সোমবার সকালে তাকে পাক রেঞ্জারদের হাতে তুলে দিল বিএসএফ৷ ভারত-পাকিস্তানের সীমান্তে প্রায় যুদ্ধ-পরিস্থিতি৷ তলানিতে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক৷ লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালাচেছ পাক জঙ্গিরা৷ এমন পরিস্থিতিতেও সৌভ্রাতৃত্বের নজির দেখাল ভারতীয় জওয়ানরা৷ পাঞ্জাবের ডোনা তেলু মাল সীমান্তে টহলরত সেনারা মহম্মদ তনভির নামে ওই বালককে দেখতে পায়৷ তাকে জেরা করে জানতে পারে পাকিস্তানের ঢারি গ্রামের বাসিন্দা সে৷ জলের সন্ধানে এদিকে চলে এসেছে৷ এদিন সকালে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তনভিরকে ফেরত পাঠানো হয়৷
অন্যদিকে গত সপ্তাহে অসাবধানতাবশত পাকিস্তানের মাটিতে ঢুকে পড়ে ভারতীয় সেনা চাঁদু বাবুলাল চৌহান৷ তাঁকে আটক করে হেফাজতে রেখেছে পাক প্রশাসন৷
সর্বশেষ খবর
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?