সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) ‘অবাধ্য’ মেয়েকে খুন করার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি ছিল মায়ের। সে কথা জানানোর পরেও কথা শোনেনি তরুণী। এর পরেই মেয়েকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিযুক্ত। খুন করে পুতে দেন বাড়ির উঠোনে। এই কাজে মাকে সাহায্য করে দুই ছেলে। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত মাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বিহারের সীতামারি জেলার। মৃত তরুণীর নাম রাগিনী। তাঁর প্রেমের সম্পর্ক নিয়েই আপত্তি ছিল মায়ের। নিজের অপছন্দের কথা মেয়েকে জানিয়েছিলেন তিনি। যদিও মেয়ে নিজের পথেই চলেছে। এই নিয়ে মেয়ের সঙ্গে একাধিকবার বচসা হয় মায়ের। শেষ পর্যন্ত অবাধ্য মেয়েকে চরম শাস্তি দিলেন মা। নিজেই হত্যা করলেন মেয়েকে। প্রমাণ লোপাট করতে বাড়ির পিছনের উঠোনে পুঁতে দেন মেয়ের দেহ।
[আরও পড়ুন: জি-২০ বৈঠকের আগেই প্রস্তুত দিল্লির আইটিপিও কমপ্লেক্স, উদ্বোধনে পুজোপাঠ মোদির]
স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পুলিশ খবর দেন তাঁরা। এর পরেই ঘটনার তদন্ত শুরু হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মাকে। পুলিশি জেরায় ভেঙে পড়েন তিনি। জানান, তিনিই মেয়েকে খুন করেছেন। এই কাজে তাঁকে সাহায্য করে দুই ছেলে। এর পর উঠোন খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। দেহ ময়নাদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক দুই ছেলে।
[আরও পড়ুন: Manipur Violence: মণিপুরে অশান্তি থামাতে কী পদক্ষেপ? জানতে চাইল জাতীয় মানবাধিকার কমিশন, চিঠি মালদহ নিয়েও]
সর্বশেষ খবর
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট