সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাকা নেই’! লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কোমরের প্রায় বারোটা বাজার উপক্রম৷ এমন অবস্থায় যখন এটিএম-এর নিরাপত্তারক্ষী বাইরে এসে এই শব্দ দুটি উচ্চারণ করে তখন মনের যে কী অবস্থা হয়, তা ভারতবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে৷
সমস্যার সমাধান হতে সময় অবশ্যই লাগবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়ে রেখেছেন সেই কথা৷ তবে সাধারণ মানুষের কষ্ট বেশ কিছুটা লাঘব করতে নতুন এক উপায় এনেছে ক্যাশ ম্যানেজমেন্ট এবং পেমেন্ট সলিউশনস সংস্থা সিএমএস৷ তৈরি করা হয়েছে ‘এটিএম ফাইন্ডার’ নামে এক সিস্টেম৷ যার মাধ্যমে আশেপাশের এলাকায় কোথায় কোন সচল এটিএম রয়েছে, তা সহজেই জানতে পারবেন সাধারণ মানুষ৷
কীভাবে কাজ করে এই ‘এটিএম ফাইন্ডার’?
- প্রথমে আপনাকে http://atmfinder.cms.com/atmfinder/ লিঙ্কে ক্লিক করতে হবে৷
- তার পর রাজ্য ও শহর বেছে নিতে হবে৷
- এই তথ্য দিয়ে আপনি আশেপাশের এলাকার সিএমএস দ্বারা পরিচালিত এটিএমগুলির তালিকা পেয়ে যাবেন৷
- আপনি নিজেও এখানে তথ্য সরবরাহ করতে পারবেন৷ কোনও এটিএম অচল বা বন্ধ থাকলে ডানদিকে অপশনে ক্লিক করে তা জানিয়ে দিতে পারবেন৷
এছাড়াও পুনের মানি ম্যানেজমেন্ট ও পেমেন্ট সার্ভিস সংস্থা ওয়ালনাট তৈরি করেছে নতুন এক অ্যাপ৷ যার নাম #ATMwithCash৷ এর মাধ্যমে আশেপাশে কোন এটিএম সচল, কোনটি অচল তা সহজেই জানতে পারবেন সাধারণ মানুষ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার