সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন অতিষ্ঠ? ভ্যালেন্টাইনস ডে’র আগে প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে? ট্র্যাফিক জ্যাম। আবার অফিসে দেরি। বসও এসে দু’কথা শুনিয়ে গেলেন। রাগ গুলো সব জমতে জমতে ক্ষোভের পাহাড়ে পরিণত হয়েছে। মন হচ্ছে যেন পুরো পৃথিবীটাকে ভেঙে তছনছ করে দিতে পারলে শান্তি হত। আপনার জীবনে এই ধ্বংসাত্মক শান্তির চাহিদা পূরণ করতেই সম্প্রতি গুরগাঁওতে খুলেছে ‘ব্রেকরুম’। যেখানে গিয়ে মনের সুখে ভাঙচুর করুন আর রাগ কমান।
জাপান, আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কোরিয়া
কথায় বলে রাগ নাকি মানুষের সবচেয়ে বড় শত্রু। এই রাগ-ক্ষোভ-হিংসার কবলে পড়েই বহু সাধারণ মানুষ অসাধারণ অপরাধ ঘটিয়ে ফেলেন। তাই মানুষের মনের এই বিপজ্জনক আবেগটিকে বাইরে বের করে এনে প্রশমিত করা খুবই প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই নিজের সঙ্গী অক্ষত গোয়েলের সঙ্গে মিলে এই ব্রেকরুম খুলেছেন সনওয়ারি গুপ্তা। নাম দিয়েছেন Ctrl.Shift.Esc। যেখানে আপনি যা খুশি তাই ভেঙে নিজের রাগ কমাতে পারেন। এর জন্য রয়েছে বিশেষ মেনুও।
কী! বাড়িতে শৌচাগার নেই? তাহলে আপনার বিয়েও বন্ধ

ভাঙচুর করে রাগ কমানোর এই উপায় বিশ্বে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। টেক্সাস, মেলবোর্ন, টরন্টো, সার্বিয়ার মতো দেশেও এই ব্যবস্থা রয়েছে। ভারতে এমন কোনও সুবিধা এই প্রথম এবং নির্মাতাদের দাবি অল্প কয়েকদিনেই তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর নিরাপত্তা? সেই ব্যবস্থাও রয়েছে। ব্রেকরুমে ঢুকলেই আপনাকে দেওয়া হবে বিশেষ স্যুট। যা ভাঙবেন সেই অনুযায়ী থাকবে হেলমেটের ব্যবস্থাও।
প্রকাশ্যে এক মহিলার পোশাক ছেঁড়ার অভিযোগ উঠল স্বামী ওমের বিরুদ্ধে

সর্বশেষ খবর
-
বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, বন্ধ ভাতা, জেল পুরোহিত-কাজির! বঙ্গে বেনজির পদক্ষেপ শুভেন্দুর
-
দু’দশক পর পুরনো জুটির প্রত্যাবর্তন! শাহরুখের ‘কিং’এ কোন চরিত্রে অভিষেক-রানি?
-
ধুলিয়ান খুনে সিআইডি, মৃত সুজিত মণ্ডলের স্ত্রীকে চাকরি, শাস্তি একগুচ্ছ পুলিশ আধিকারিককে
-
দিল্লির দুর্ঘটনায় মৃত বেড়ে ৭, ঘটনার চব্বিশ ঘণ্টা পর রাজস্থানে আটক ভেঙে পড়া বাড়ির মালিক
-
হাই কোর্টে স্বস্তি মহুয়ার, নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করে মামলা স্থানান্তর