সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এতে আখেরে লাভ হবে সৎ নাগরিকদেরই। এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে সাধারণ দেশবাসীর। বাজেটে বিপুল পরিমাণ কর ছাড় মিলতে পারে, এমনটাই দাবী একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
চলতি কর কাঠামোয় ব্যাপক রদবদলের প্রস্তা। জানা যাচ্ছে, ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না নাগরিককে। ৪-১০ লক্ষ টাকা উপার্জনের ক্ষেত্রে কর হবে ১০ শতাংশ। ১০-১৫ লক্ষ উপার্জনে কর ১৫ শতাংশ। উপার্জন ১৫-২০ লক্ষ হলে কর হবে ২০ শতাংশ। ২০ লক্ষেরও বেশি উপার্জনের ক্ষেত্রে কর ৩০ শতাংশ।
নোট বাতিলের পর থেকে সাধারণ মানুষে ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষত বেতনভুক কর্মীরা ছিলেন সমস্যায়। টাকা তোলার সীমা নির্ধারিত হওয়ায় বিপাকে পড়েছিলেন অনেকে। রাজনৈতিক মহলের আশঙ্কা ছিল, এর ফলে মধ্যবিত্তের মন উঠে যাবে শাসকদলে থেকে। তবে তা আগেভাগেই সে পথ বন্ধ করে দিতে বদ্ধপরিকর সরকার। আর তাই ইঙ্গিত করছাড়ের নতুন কাঠামোর। এই কাঠামো বাস্তবায়িত হলে মধ্যবিত্ত শ্রেণি বিশেষ চাকুরিজীবীরা খুশি হবেন তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?