সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে লাগাতার হেনস্তার অভিযোগে শালাকে খুন করলেন এক ব্যক্তি। প্রমাণ লোপাট করতে দেহ টুকরো করে রান্নাঘরে লুকিয়ে রাখেন। যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় নৃশংস খুনের কথা স্বীকার করেছেন যুবক।
সোমবার খুনের ঘটনাটি ঘটে মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে। অভিযুক্তের নাম শফিক আহমেদ শেখ। ১৭ বছরের ঈশ্বর পুত্রানকে ভারী লোহার বস্তু দিয়ে পিটিয়ে খুন করেন তিনি। পুলিশ জানিয়েছে, শফিকের শ্বশুরের পালিত পুত্র ঈশ্বর। শফিকের দাবি, বারণ করার পরেও শোনেনি শালা। নানা বিষয়ে দিদিকে হেনস্তা করছিল ‘সম্পর্কে’ ভাই। এই বিষয়ে সতর্ক করার পরেও সে শোনেনি। এর পর সোমবার মেজাজ হারিয়ে ঈশ্বরকে হত্যা করেন শফিক। প্রমাণ লোপাট করতে দেহ টুকরো করে কেটে রান্নাঘরে লুকিয়ে রেখেছিলেন।
[আরও পড়ুন: রান্নার গ্যাসের পর এবার পেট্রল-ডিজেলের দামও কমার পথে! মন্ত্রীর মন্তব্যে জল্পনা]
দিন দুই নিখোঁজ থাকায় ছেলের সন্ধানে শফিকের বাড়িতে খোঁজ করতে আসেন শ্বশুর। শফিকের আচরণ সন্দেহজনক লাগায় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি। শুরুতে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। কিন্তু ভেঙে পড়েন অভিযুক্ত। নৃশংস হত্যার কথা নিজেই জানান। এর পরেই গ্রেপ্তার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে শফিকের বিরুদ্ধে।
[আরও পড়ুন: ‘এলাকা ছাড়ো, নয়তো…’, এবার গুরুগ্রামের মুসলিম অধ্যুষিত বস্তিতে হুমকি পোস্টার!]
সর্বশেষ খবর
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও